Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভৃত্যকেও কাজ দিয়েছিলেন হিটলার, মোদী কি করেছে?‌ বিধানসভায় বিজেপিকে আক্রমণ কেজরিওয়ালের

ভৃত্যকেও কাজ দিয়েছিলেন হিটলার, মোদী কি করেছে?‌ বিধানসভায় বিজেপিকে আক্রমণ কেজরিওয়ালের

পাঞ্জাবে নিজেদের জয় ঘোষণা হওয়ার পর থেকেই আম আদমি পার্টি দ্বিগুণ শক্তি নিয়ে ভারতীয় জনতা পার্টির তুলোধনা করতে শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদার ওপর সবদিক দিয়ে আক্রমণ করে বসেন। দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার দাবি নিয়ে বিজেপির তুলোধনা করার পরও ক্ষান্ত হননি কেজরিওয়াল তিনি গেরুয়া দলকে আক্রমণ করার জন্য ইতিহাসকে টেনে এনেছেন এবং জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের উদ্ধৃতি দিয়ে তিনি বিজেপিকে হামলা করেন।

হিটলারের সঙ্গে মোদীর তুলনা

হিটলারের সঙ্গে মোদীর তুলনা

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'এমনকী হিটলার তাঁর সাধারণ ভৃত্যদেরও চাকরি দিয়েছিলেন। আপনাদের তিনি (‌মোদী)‌ কি দিয়েছেন?‌'‌ দিল্লির মুখ্যমন্ত্রী এও বলেন, '‌কেজরিওয়াল তাও আপনাদের জন্য কাজ করেছে। যদি আপনাদের পরিবারে কেউ অসুস্থ হন, কেজরিওয়াল আপনাদের ওষুধ সরবরাহ করবে, মোদী নন। চোখ খুলুন, বিজেপিকে ত্যাগ করে আপে যোগ দিন।'‌‌ এর আগে কেজরিওয়াল তাঁর ভাষণে বিজেপির জাতীয় রাজধানীতে দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার দাবি নিয়ে কটাক্ষ করেন।

দিল্লিতে কাশ্মীর ফাইলস করমুক্ত করার দাবি বিজেপির

দিল্লিতে কাশ্মীর ফাইলস করমুক্ত করার দাবি বিজেপির

কেজরিওয়াল বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে হাসতে হাসতে ডেস্ক চাপড়ে চাপড়ে বলেন, '‌কেন আমাদের আপনি বলছেন এই সিনেমাকে করমুক্ত করার?‌ আপনাদের যদি এতই আগ্রহ হয়, বিবেক অগ্নিহোত্রীকে বলুন এই সিনেমাকে ইউটিউবে আপলোড করে দিতে, তাহলে সেটা সবাই বিনামূল্যে দেখতে পাবে। তাহলে সকলে একদিনে এই সিনেমা দেখতে পারবে। কেন করমুক্ত করার দরকার রয়েছে?‌'‌ এরপর প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে কেজরিওয়াল জানান যে গত আট বছর ধরে দেশকে শাসন করছে, অথছ রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রধানমন্ত্রী মোদী একটা সিনেমার সাহায্য নিচ্ছে।

 বিজেপি রাজ্যে করমুক্ত দ্য কাশ্মীর ফাইলস

বিজেপি রাজ্যে করমুক্ত দ্য কাশ্মীর ফাইলস

প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর থেকেই তা সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এর আগে এই সিনেমার ভূয়সী প্রশংসা করে জানান যে এটা গোটা পরিবেশ পদ্ধতিকে বিচলিত করেছে। যা নিজেকে মত প্রকাশের স্বাধীনতার মশাল বাহক বলে দাবি করে কিন্তু সত্য বলতে চায় না। দ্য কাশ্মীর ফাইলস হল সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি সিনেমা। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের ভিত্তিতে রাজনৈতিক ঝড় উঠেছে।

 বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত

বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত

বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই সিনেমাকে ইতিমধ্যেই করমুক্ত ঘোষণা করা হয়েছে এবং সরকারি কর্মীদের এই সিনেমা দেখার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও বিরোধীদের পক্ষ থেকে এটিকে এক পাক্ষিক বিচার এবং সিনেমায় অত্যাধিক হিংসা চিত্রায়ণ করার জন্য কটাক্ষ করা হয়েছে। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গোয়া, হরিয়ানা ও উত্তরাখণ্ড সহ অধিকাংশ বিজেপি রাজ্যেই এই সিনেমাকে করমুক্ত করা হয়েছে।

 বিজেপির তোপ কেজরিওয়ালকে

বিজেপির তোপ কেজরিওয়ালকে

তবে আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্য শোনার পর চুপ করে বসে থাকেনি বিজেপি। দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা জানিয়েছেন যে কেজরিওয়ালের প্রতিক্রিয়া তাঁর '‌কাশ্মীরি পণ্ডিতদের বেদনার প্রতি সংবেদনশীলতা'‌ দেখিয়েছে। তিনি বলেন, '‌আপ অতীতে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের গণভোটের দাবিকে সমর্থন করেছিল...সুতরাং, তাঁর (‌কেজরিওয়াল)‌ কাছ থেকে দ্য কাশ্মীর ফাইলস সিনেমার প্রশংসা আশা করা যায় না।'‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+