Arvind Kejriwal: কেজরিই গোলমাল পাকিয়েছেন, আপ সুপ্রিমোর ওপর হামলার ঘটনায় পাল্টা অভিযোগ বিজেপির
অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলার ঘটনায় পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা প্রবেশ বর্মা। আপের অভিযোগ ছিল, দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় কেজরিওয়ালের গাড়িতে হামলা করা হয়েছে। তার পাল্টা প্রবেশের অভিযোগ, আপ প্রধানের গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু তরুণ। তার মধ্যে তিনজনকে গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া হয়েছে। কেজরিওয়ালের নির্দেশেই গাড়ির ড্রাইভার এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি প্রবেশের।
নয়াদিল্লি বিধানসভা এলাকায় লাল বাহাদুর সদন এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে এলাকার মানুষ কেজরিওয়ালকে কর্মসংস্থান নিয়ে ছেঁকে ধরেছিলেন। তার মধ্যে বিশাল, অভিষেক ও রোহিত নামে তিন বেকার যুবক কেজরিওয়ালকে প্রশ্ন করতে থাকেন। অভিযোগ, সেইসময় পাঞ্জাব পুলিশ তাঁদের মারধর করে। একজনের ফোনও ভেঙে দেওয়া হয়।

প্রবেশের আরও অভিযোগ, কেজরির নির্দেশেই তাঁর গাড়ির চালক গাড়ি দিয়ে এই তিন যুবককে ধাক্কা দেয়। এর ফলে তাঁদের চোট লেগেছে। এটা খুনের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে মামলা করা হবে বলে বিজেপি হুমকিও দিয়েছে।
#WATCH | Delhi: After meeting those injured after being allegedly hit by the car of AAP National Convenor Arvind Kejriwal, BJP MP Bansuri Swaraj says, "They are undergoing treatment... All three injured were sitting in wheelchairs. AAP's National Convenor Arvind Kejriwal hit them… pic.twitter.com/RQxfmB6gkR
— ANI (@ANI) January 18, 2025
অন্যদিকে আম আদমি পার্টির তরফে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। আপের তরফে অভিযোগ করা হয়েছিল যে, বিজেপির তরফে কেজরিওয়ালের ওপর হামলা করা হয়েছিল। বিজেপি নেতা প্রবেশ বর্মার সঙ্গীরাই ইট-পাথর দিয়ে কেজরির প্রচারে হামলা সেরেছে যাতে তিনি প্রচার সারতে না পারেন। তবে কেজরিওয়াল দমে যাওয়ার পাত্র নন, তিনি পিছিয়ে যাবেন না। উল্টে বিজেপি ভয় পেয়েছে এই দেখে যে, এত টাকা বিলোনোর পরও সকলে কেজরির পক্ষে রয়েছে।
আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর বলেন, এই হামলা অত্যন্ত নিন্দনীয়। নির্বাচন কমিশন চায় না সুষ্ঠুভাবে নির্বাচন হোক। তাঁরা চোখ বন্ধ করে বসে রয়েছে। অন্তত এই ঘটনার পর হয়ত তাঁদের চোখ খুলবে। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে। ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি।












Click it and Unblock the Notifications