Arvind Kejriwal: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল ইডি। অভিযোগ কেজরিওয়ালে জবাব সন্দোষজনক ছিল না। নয়বার কেন্দ্রীয় এজেন্সির সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল। আজ নবম সমন পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।
কিন্তু ইডির দফতরে হাজিরা না দিয়ে তিনি দিল্লি হাইকোর্টে রক্ষা কবচের আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি খারিজ করে দেয় আদালত। তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি। কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে আঁচ করেই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিল আপ। কিন্তু তার আগেই কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি।

সন্ধে ৬টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল ইডি। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল। এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেফতার করে ইডি।
জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। এমনই জানিয়েছে আম আদমি পার্টি। আজ রাতেই কেজরিওয়ালের জামিনের জন্য শুনানির আর্জি জানিেয়ছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই গ্রিন করিডোর তৈরি করে কেজরিওয়ালকে ইডির দফতরে নিয়ে যাওয়ার তোরজোর শুরু হয়ে গিয়েছে। এর আগে আম আদমি পার্টির একাধিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি। দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। লোকসভা ভোটের আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতারি নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পরিকল্পনা করেই মোদী সরকার এই কাজ করছে বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে বিরোধীদের চাপে রাখতেই এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications