Arvind Kejriwal: গোয়ার নির্বাচনে টাকা লেনদেন থেকে একাধিক গোপন বৈঠক, কেজরির গ্রেফতারির নেপথ্যে আর কোন কারণ
লোকপালের মতো ন্যায়ের জন্য যিনি আন্দোলনে বসেছিলেন আজ তাঁকে গ্রেফতার করা হচ্ছে দুর্নীতির অভিযোগ। তাও আবার আবগারি দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার সন্ধে থেকেই ইডির পদক্ষেপে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
কেজরিওয়ালকে তাঁর বাসভবনে গিয়ে গ্রেফতার করেছে ইডি। ৯ বার ইডির হাজিরা এড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁর বাসভবনে হাজির হয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ২ ঘণ্টা তাঁকে জেরা করার পর গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর দুটি মোবাইল ফোন এবং ট্যাব তাঁরা বাজেয়াপ্ত করেছে। এখনও তাঁকে নিয়ে বেরোতে পারেনি ইডি। জানা গিয়েছেন ভার্চুয়ালি রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে পেশ করা হবে।

নির্বাচনী বিধির মধ্যেই মুখ্যমন্ত্রী পদে থাকা কোনও রাজনৈতিক নেতাকে গ্রেফতার করার মতো দুঃসাহস দেখিয়েছে ইডি। কিন্তু কোথা থেকে এলো এই দুঃসাহস। তার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। জানা গিয়েছে গোয়ার বিধানসভা নির্বাচনে হাওয়ালার মাধ্যমে নাকি বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছিল। ইডির দাবি আবগারি দুর্নীতির টাকা গোয়ার নির্বাচনে হাওয়ালার মাধ্যমে ব্যবহার করা হয়েছিল।
এছাড়া কেজরিওয়ালের হোয়াটস অ্যাপ চ্যাটেও একাধিক সন্দেহজনক কথাবার্তা পেয়েছে ইডি। কেজরিওয়াল তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে হোটাটস অ্যাপ চ্যাটে এমন কিছু কথা বার্তা বলেছেন যেটা যথেষ্ট সন্দেহজনক। কেজরিওয়ালের একাধিক গোপন বৈঠকও সন্দেহেরপ অন্যতম কারণ। সেই সঙ্গে ইডির পাঠানো সমন বারবার উপেক্ষা করা। এবং উপেক্ষার কারণ হিসেবে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একাধিক শব্দ ব্যবহার করেছিলেন কেজরিওয়াল।
এভাবে ইডির সমন উপেক্ষা করা যায় না বা খারিজ করা যায় না বলে মনে করছেন প্রশাসিক আধিকারীকরা। এধরনের একাধিক প্রমাণ হাতে পেয়েই ইডি তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। কেজরিওয়ালকে গ্রেফতারির মেমোও দেওয়া হয়েছে। গ্রিন করিডর করে কেজরিওয়ালকে ইডির সদর দফতরে নিয়ে আসা হয়েছে। তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ভার্চুয়ালি পেশ করবে ইডি এমনই সিদ্ধান্ত জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications