Arvind Kejriwal: ED-র মামলায় আদালতে এলেন না কেজরিওয়াল, ভিডিও কনফারেন্সে হাজিরা

ইডির মামলায় আদালতে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি হাজিরা দেন আদালতে। দিল্লির রাউস অ্যাভিিনউ কোর্টে তিনি হাজিরা দিয়েছেন। আদালতে ভিডিও কনফারেন্সে হাজিরা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন, যেহেতু বিধানসভায় বাজেট অধিবেশন চলছে সেকারণে তিনি সশরীরে হাজিরা দিতে পারছেন না।

আদালতে ইডি অভিযোগ করেছিল যে বারবার অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নোটিস পাঠিয়েও কোনও লাভ হয়নি। তিনি হাজিরা দেননি। সেকারণে আদালত যাতে তাঁকে হাজিরার নির্দেশ দেয় তা নিয়েই মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল।

 Arvind Kejriwal

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন তিনি হাজিরা দিতে চেয়েছিলেন কিন্তু বিধানসভা অধিবেশন চলছিল একািধক কাজ ছিল সেকারণে তিনি হাজিরা দিতে পারেননি। এদিকে আজই দিল্লি বিধানসভায় বড় পরীক্ষা অরবিন্দ কেজরিওয়ালের। আজই বাজেট অধিবেশনে কেজরিওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রসল্তাব নিয়ে ভোটাভুটি রয়েছে।

আদালতে তিনি জানিয়েছেন সেকারণেই তিনি হাজিরা দিতে পারেননি। আদালত মামলার শুনানি আগামী ১৬ মার্চ করবে বলে জানিয়েছে। বিধানসভা অধিবেশনে আজ এই নিয়ে তুমুল হট্টগোল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবগারী দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করা হয়েছে এই মামলায়। কিন্তু বারবারই তিনি হাজিরা এড়িয়েছেন।

লোকসভা ভোটের আগে বিজেপি টার্গেট করে চলেছে আম আদমি পার্টিকে এমনই অভিযোগ করেছেন তাঁরা। সেকারণে দিল্লিতে আপ সরকার ভাঙার পরিকল্পনা করা হচ্ছে বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁদের উপরে নানা ভাবে চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির একাধিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এবার অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+