CM Arvind Kejriwal Resignation Announcement: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা! জামিন পেতেই কেজরিওয়ালের বড় ঘোষণা

CM Arvind Kejriwal Resignation Announcement: দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়! বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। আগামী দু'দিনের মধ্যে ইস্তফার ঘোষণা। অরবিন্দ কেজরিওয়াল বলেন, আগামী দু'দিনের মধ্যে বিধায়ক দলের বৈঠক হবে। সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

আম আদমি পার্টি থেকেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কেউ হবেন বলেও এদিন জানান আপ সুপ্রিমো। হঠাত এহেন ঘোষণায় তোলপাড় রাজ্য-রাজনীতি। কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরে আসতে চাইছেন কেজরি? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা (CM Arvind Kejriwal Resignation Announcement)।

Arvind Kejriwal

গত কয়েকদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। আর এরপরেই আজ রবিবার আম আদমি পার্টি নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আর সেখানেই পদত্যাগের ঘোষণা করেন কেজরিওয়াল (CM Arvind Kejriwal Resignation Announcement)।

তাঁর কথায়, যতক্ষণ না পর্যন্ত জনতার আদালতে জয় না পাব, ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকব না। আমি চাই দিল্লির বিধানসভ নির্বাচন আগামী নভেম্বর মাসে হোক। আর সেই সময় মানুষ আবার যদি ভোট দেয়, তাহলে ফের একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব বলে এদিন মন্তব্য করেছেন কেজরিওয়াল।

মাথা নত করব না-কেজরিওয়াল

আপ নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেজরিওয়াল (CM Arvind Kejriwal Resignation Announcement) বলেন, জনতার আশীর্বাদে বিজেপির সঙ্গে লড়াই'য়ের শক্তি এখনও আছে। ফলে কখনও বিজেপির সামনে মাথা নত করার প্রশ্নই নেই। এমনকি এগিয়ে চলার হুঁশিয়ারি শোনা যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

শুধু তাই নয়, দিল্লির মানুষের জন্য অনেক কিছু করতে পেরেছি শুধুমাত্র সৎ থেকেছি বলেই। আর আমার এই সততাকেই ওরা (পড়ুন-বিজেপি) ভয় পায়। টাকা পয়সার খেলায় আমরা নেই। আর সেই কারণে আগামী দু'দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেব। আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনআদালত আমাকে ন্যায়বিচার দেবে। দাবি কেজরিওয়ালের।

এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, সতর্ক করা হয়েছিল, যদি দ্বিতীয়বার চিঠি লেখেন তবে তাকে জেলে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। খুব শীঘ্রই সতেন্দ্র জৈন এবং অমানতুল্লা খান জেলের বাইরে আসবে। আমাদের উপর ভগবানের আশীর্বাদ রয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন মাস আগে আবগারি দুর্নীতি মামলয় কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘ আইনি লড়াই শেষে জামিন দেয় সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+