দিল্লিতে বিজেপি-কংগ্রেসের গোপন আঁতাত! অভিযোগে সরব কেজরি
রাহুল গান্ধীর দলকে তীব্র সমালোচনায় নেমে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আম আদমি পার্টির সঙ্গে কোনও জোট করবে না কংগ্রেস। এদিন দিল্লি কংগ্রেসের প্রধান শীলা দীক্ষিত স্পষ্ট করে সেকথা জানিয়ে দেওয়ার পরই রাহুল গান্ধীর দলকে তীব্র সমালোচনায় নেমে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

তাঁর অভিযোগ, দিল্লির সাতটি লোকসভা আসনের জন্য বিজেপি ও কংগ্রেসের মধ্যে গোপন আঁতাত হয়েছে। সারা দেশ যখন বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে, তখন কংগ্রেস ভোট ভাগ করতে উঠেপড়ে লেগেছে বলে তিনি দাবি করেছেন।
At a time when the whole country wants to defeat Modi- Shah duo, Cong is helping BJP by splitting anti-BJP vote. Rumours r that Cong has some secret understanding wid BJP. Delhi is ready to fight against Cong-BJP alliance. People will defeat this unholy alliance. https://t.co/JUsYMjxCxy
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 5, 2019
কেজরির দাবি, সারা দেশ নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটিকে হারাতে চাইছে। সেখানে কংগ্রেস বিজেপি বিরোধী ভোট ভাগ করছে। শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে কংগ্রেস গোপন আঁতাত করে নিয়েছে। দিল্লির মানুষ এই অশুভ আঁতাতের বিরুদ্ধে লড়বে। মানুষ তাঁদের পরাজয় টের পাওয়াবে।
ইতিমধ্যে দিল্লির সাতটি আসনের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপ। সপ্তম আসনটি পশ্চিম দিল্লিতে। পরে আলোচনা করে সেই আসনে প্রার্থী ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications