টপ টু বটম নিরক্ষর! দিল্লির বাজেট রদে কেন্দ্রের সরকারকে নিশানা কেজরিওয়ালের

কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা দরকার। আর এবার তিনি কেন্দ্রীয় সরকারকে নিশানায় বললেন, টপ টু বটম নিরক্ষর! দিল্লির বাজেট নিয়ে কেন্দ্রের সরকারকে নিশানা করে এমনই অভিব্যক্তি অরবিন্দ কেজরিওয়ালের।

বাজেট নিয়ে কেন্দ্রের আপত্তি অসাংবিধানিক

বাজেট নিয়ে কেন্দ্রের আপত্তি অসাংবিধানিক

অরবিন্দ কেজরিওয়াল বলেন, বাজেট নিয়ে কেন্দ্রের আপত্তি অসাংবিধানিক। তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও অভিযোগ করেন তিনি। আজ পর্যন্ত কোনো কেন্দ্রীয় সরকার ঐতি্হয লঙ্ঘণ করেনি। এভাবে কোনো রাজ্যের বাজেট আটকে দেয়নি। মঙ্গলবার বাজেট পেশ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হল না কেন্দ্রীয় সরকারের অসাংবিধানিক পদক্ষেপে।

২০০০০-এর থেকে ৫০০ বেশি! আগে শুনিনি

২০০০০-এর থেকে ৫০০ বেশি! আগে শুনিনি

কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছিল বিজ্ঞাপনের জন্য। আমরা কখনও শুনিনি যে, ২০০০০-এর থেকে ৫০০ বেশি!

আমি কিন্তু কোনো নেতার নাম নিইনি!

আমি কিন্তু কোনো নেতার নাম নিইনি!

এরপরই কেজরিওয়াল বলেন, একদল নিরক্ষর লোককে সরকারের উপর থেকে নীচ পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। দিল্লির শিক্ষা পরিকাঠামোকে আমূল বদলে দেওয়ার সংকল্প নিয়েছিল তাঁর সরকার। বিজেপির সদস্যকা কেন তার বিরোধিতা করেছিল, তা এখন বুঝতে পারছি। এরপর তিনি বলেন, আমি কিন্তু কোনো নেতার নাম নিইনি। তাঁর এই কথায় হাসির রোল ওঠে।

আপ সরকার বাজেট প্রস্তাবে আপত্তি কেন্দ্রের

আপ সরকার বাজেট প্রস্তাবে আপত্তি কেন্দ্রের

স্বরাষ্ট্রমন্ত্রক বলে, আপ সরকার বাজেট প্রস্তাবে বিজ্ঞাপনের জন্য উন্নয়ন পরিকাঠামোর তুলনায় অনেক বেশি টাকা বরাদ্দ করছে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক এই বরাদ্দের ব্যাখ্যা জানতে চায়। দিল্লির অর্খমন্ত্রী কৈলাশ গেহলট জানান, মোট ৭৮ হাজার কোটি টাকার বাজেট, তার মধ্যে ২২ হাজার কোটি টাকা পরিকাঠামোর জন্য এবং ৫৫০ কোটি টাকা বি্জ্ঞাপনের জন্য বরাদ্দ।

বাজেট রদে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

বাজেট রদে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় জানান, ২০ মার্চ দুপুর দুটোয় মন্ত্রীকে জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্র্ীমন্ত্রক থেকে কিছু আপত্তি এসেছে বাজেট নিয়ে। এরপর মন্ত্রী বারবার ফোন করেন, তারপর সন্ধ্যা ৬টায় ফাইলটি মন্ত্রীর সামনে রাখা হয়। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি এবং আদালতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।

ইচ্ছাকৃতভাবে বাজেট আটকে দেওয়ার অভিযোগ

ইচ্ছাকৃতভাবে বাজেট আটকে দেওয়ার অভিযোগ

কেজরিওয়াল বলেন, আমরা পর্যবেক্ষণের জবাব দেওয়ার পরে, তারা বাজেট অনুমোদন করেছে। তারা এটি আগেই করতে পারত। এ প্রসঙ্গে আমি শুধু বলছি, এই নিরক্ষরদের পরিবর্তে যারা বাজেট বোঝেন তাঁদের দায়িত্ব দিন। তিনি কেন্দ্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাজেট আটকে দেওয়ার অভিযোগ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি কেজরিওয়ালের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি কেজরিওয়ালের

এই বিতর্কের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তিনি লেখেন, "আমরা কাজ করতে চাই, আমরা লড়াই করতে চাই না। প্রধানমন্ত্রীজি, দয়া করে আমাদের দিল্লি চালাতে দিন। আপনি দুর্দান্ত কাজ করছেন, আপনি সেদিকে ফোকাস করুন। আমাদের আমাদের উপর ফোকাস করতে দিন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+