কংগ্রেসকে কোনও শক্তি মানতেই নারাজ কেজরিওয়াল! দিল্লিতে একলা চলার পথে আপ, 'ইন্ডিয়া'র অস্তিত্ব নিয়ে প্রশ্ন

পঞ্জাব ও চণ্ডীগড়ের চোদ্দোটি আসনে যে তারা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করছেন না, তা আগেই জানিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লিতেও কংগ্রেসকে কার্যত কোনও শক্তি মানতেই নারাজ তিনি। ফলে একদিকে যেমন আপ ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা পুরোপুরি ভেস্তে যাওয়ার পথে, ঠিক তেমনই ইন্ডিয়া ব্লকের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপের পঞ্জাব ও চণ্ডীগড় নিয়ে ঘোষণার পরে দিল্লিতে আসন সমঝোতা নিয়ে কোথাও একটা সম্ভাবনা টিকে ছিল। যা নিয়ে দুইদলের আলোচনাও চালাচ্ছিল। কিন্তু এদিন অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়েছে, তারা কংগ্রেসকে দিল্লিতে একটি আসন ছাড়তে পারে। উল্লেখ করা প্রয়োজন আপ এই মুহূর্তে দিল্লি বিধানসভার ক্ষমতায় আর সেখানকার সাতটি লোকসভা আসন বিজেপির দখলে।

অরবিন্দ কেজরিওয়াল

আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, বর্তমানে শক্তির নিরিখে দিল্লিতে কংগ্রেসের একটি আসনও প্রাপ্য নয়। কিন্তু তারা জোট ধর্ম বজায় রাখতে কংগ্রেসকে একটি আসন ছাড়তে চান। বাকি ছ'টি আসনে তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন ওই আপ নেতা। কংগ্রেস তাতে রাজি না হলে, সবকটি আসনেই আপ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ইঙ্গিত করেন তিনি।

আপ নেতা সন্দীপ পাঠক বলেছেন, দিল্লিতে লোকসভা ও বিদানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্তি শূন্য। এমসিডি নির্বাচনে ২৫০ টি আসনের মধ্যে তারা পেয়েছিল মাত্র ন'টি আসন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, দিল্লিতে আপের পারফরমেন্স খুবই ভাল। সেখানে একের পর এক নির্বাচনী বিপর্যয়ের পরে কংগ্রেস রাজধানীতে পা রাখার চেষ্টা করছে।

সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক আলোচনায় দিল্লিতে কংগ্রেস ও আপের মধ্যে চার তিন ফর্মুলায় এগনো হচ্ছিল। কিন্তু আপ নেতার মন্তব্যেই পরিষ্কার উভয় দল ঐক্যমত্য তৈরিতে ব্যর্থ হয়েছে। এখানেই শেষ নয়, আপের কথা থেকে পরিষ্কার তারা লোকসভা নির্বাচনে গুজরাতের ২৬ টি আসনের মধ্যে আটটিতে এবং গোয়ার একটি আসনেও প্রার্থী দিতে চায়।

ঘটা করে আটাশটি রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লক তৈরি করেছিল। তাদের চার-চারটি বৈঠকও হয়। তারপরে নীতীশ কুমার ফিরে গিয়েছেন এনডিএতে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর দল বাংলায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর আপ সুপ্রিমো জানিয়েছিলেন পঞ্জাব-চণ্ডীগড়ে আপ একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার দিল্লির বিষয়টিও কার্যত সামনে চলে এল। উত্তর প্রদেশে আরএলডি যাচ্ছে এনডিএ-র সঙ্গে। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাধি চূর্ণবিচূর্ণ। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লকের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+