Arvind Kejriwal: ৯০ দিন জেলে দিল্লির মুখ্যমন্ত্রী, আদালতও বলছে প্রয়োজন নেই আটকে রাখার
আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন। এখনও মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি।
২০২৪ সালের ২১ মার্চ প্রথম ইডি তাঁকে গ্রেফতার করে। তারপর ইডি হেফাজত থেকে এখন তিহাড় জেলে রয়েছেন তিনি। দেখতে দেখতে ৯০ দিন পার হয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের। সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর করলেও সিবিআইয়ের মামলায় গ্রেফতার থাকায় তাঁর মুক্তি পাওয়া হবে না।

একনজরে দেখে নেওয়া যাক কেজরিওয়ালের দুর্নীতিতে গ্রেফতারির টাইমলাইন
২০২১ সালে আবগারী দুর্নীতি মামালায় কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের হয়েছিল।
২০২২ সালে জুলাই মাসে প্রথম সিবিআই এই মামলার তদন্ত শুরু করে।
২০২২ সালের অগস্ট মাসে সিবিআই এবং ইডি এই দুর্নীতি কাণ্ডের মামলা দায়ের করে।
২০২৩ সালের ৩০ অক্টোবর ইডি সমন পাঠালে কেজরিওয়াল হাজিরা এড়িয়ে যান।
পর পর ৯ বার হাজিরা এড়িয়েছেন তিনি।
২০২৪ সালের ২১ মার্চ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি।
২০২৪ সালের ১০ এপ্রিল আদালতে করা গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়ালের মামলা খারিজ হয়ে যায়।
২০২৪ সালের ১০ মে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। এবং ২ জুন তাঁকে ফের আত্মসমর্পণের নির্দেশ দেয়।
২০২৪ সালের ২ জুন ফের অরবিন্দ কেজরিওয়াল আদালতে আত্মসমর্পণ করেন এবং তিহাড় জেলে ফিরে আসেন।
২০২৪ সালে ৫ জুন অসুস্থতার কারণে কেজরিওয়ান জামিন চেয়েছিলেন আদালতে কিন্তু আদালত তা মঞ্জুর করেনি।
২০২৪ সালের ২০ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে।
২০২৪ সালের ২১ জুন ইডি সেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করে। এবং দিল্লি হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দেয়।
২০২৪ সালের ১২ জুলাই সুপ্রিম কোর্ট ফের অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। কিন্তু সিবিআইয়ের মামলা থাকায় তিনি ছাড়া পাবেন না।












Click it and Unblock the Notifications