অরুণাচল প্রদেশে ফের চিনা ফৌজের আস্ফালন, অপহৃত ভারতীয় নাগরিক
অরুণাচল প্রদেশে ফের চিনা ফৌজের আস্ফালন, অপহৃত ভারতীয় নাগরিক
অরুণাচল প্রদেশে ফের চিনা ফৌজের আস্ফালন। অরুণাচল প্রদেশে ফের ভারতীয় নাগরিককে অপহরণ করল চিনা ফৌজ। সূত্রের খবর এক কিশোরকে অপহরণ করেছে তারা। এর আগে ৫ ভারতীয় নাগরিককে অপহরণ করেছিল চিনা ফৌজ। সেসময় আলাপ আলোচনার মাধ্যমে ৫ ভারতীয় নাগরিককে চিনা ফৌজের হাত থেকে ফিরিয়ে আনে ভারত।

অপহৃত ভারতীয় নাগরিক
অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলা থেকে এক ভারতীয় নাগরিককে অপহরণ করল চিনা ফৌজ। সিয়াং জেলার বাসিন্দা ওই কিশোরের নাম মিরোম তোরোন। বুধবার তাঁকে অপহরণ করে চিনা ফৌজ। জানা গিয়েছে আরও কয়েকজন যুবকের সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া এলাকায় শিকারে গিয়েছিল ওই যুবক। তখনই ঘটনাটি ঘটে। আপার সিংয়াঙের ডেপুটি কমিশনার শশ্ববত সৌরভ জানিয়েছেন ওই শিকারি দলের বাকিরা কোনওমতে পালিয়ে আসে সেখান থেকে তাঁরাই জানিয়েছে অপহরণের ঘটনা। তিনি জানিয়েছেন, স্থানীয়রা খবর জানানোর পরেই সঙ্গে সঙ্গে সেখানে সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনার আধিকারীকদের জানানো হয়েছে।

চিনের সঙ্গে কথা প্রতিরক্ষমন্ত্রকের
চিনা ফৌজ অরুণাচল প্রদেশে ভারতীয় নাগরিককে অপহরণ করেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সঙ্গে সঙ্গে চিনা ফৌজের সঙ্গে এই নিয়ে কথা বলেছে অরুণাচল প্রদেশে কর্তব্যরত ভারতীয় সেনা। এহং অবিলম্বে ভারতীয় নাগরিককে সেখান থেকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। প্রটোকল মেনে যেন চিনা ফৌজ ভারতীয় নাগরিককে ফিরিয়ে দেয় সেজন্য চিনা ফৌজের কাছে বার্তা পাঠানো হয়েছে ভারতের পক্ষ থেকে।

উত্তেজনা অরুণাচল প্রদেশ সীমন্তে
নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে অরুণাচল প্রদেশ সীমান্তে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই চিনা ফৌজ ৫ ভারতীয় নাগরিককে অরুণাচল প্রদেশে অপহরণ করেছিল। গতবছর ঘটেছিল ঘটনাটি। তারপরেই ভারতী সেনা এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে সেই ৫ ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়। চিনা ফৌজ ৫ ভারতী নাগরিকের উপর চরম অত্যাচার চালিয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। এই নিয়ে চিনের সঙ্গে নতুন করে সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল।

লাদাখ টানাপোড়েন
গত ২ বছর ধরে চিনের সঙ্গে লাদাখ নিয়ে টানাপোড়েন চলছে ভারতের। খব সম্প্রতি চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনা ১৮ তম বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ভারতীয় সেনা বারবারই হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর কথা বলেছে। তাতে রাজি হয়নি চিনা ফৌজ। এদিকে গতকালই স্যাটেলাইট ছবিতে জানা গিয়েছে যে প্যাংগং সো হ্রদের কাছে ব্রিজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে বেজিং।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications