বর্ণবিদ্বেষ! উত্তর-পূর্ব ভারতীয় ছাত্রকে পিটিয়ে খুন, ধৃত ৩

দিল্লিতে উত্তর-পূর্ব ভারতীয় ছাত্রকে মারধরের ফলে মৃত্যু, ধৃত ৩
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : বর্ণবিদ্বেষের শিকার হয়ে মৃত্য়ু হল লাভলি প্রফেশনাল ইউনিভারসিটির প্রথম বর্যের ছাত্র তথা অরুণাচল প্রদেশের বিধায়ক নিডো পবিত্রার ছেলে নিডো তানিয়ামের। লাজপদ নগরের এক দোকানের ৬-৭ জন মিলে ওই ছাত্রকে বেধড়ক মারধর করলে মৃত্যু হয় তার।

এই ঘটনার প্রতিবাদে দিল্লির রাজপথে নামবে বহু মানুষ

ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে, যখন লাজপত নগরের একটি মিস্টির দোকানের কর্মী নিডোর চুলের স্টাইল ও রং নিয়ে টিটকিরি করে। দোকানকর্মীর ওই ধরণের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে নিডো ও তার বন্ধুরা বাধা দিতে গেলে আরও আপত্তিকর বেশ কিছু মন্তব্য করতে থাকে ওই দোকানকর্মী ও তার সঙ্গীরা।

এই পরই দুই দলের বচসা শুরু হয়। নিডোকে লাঠিসোটা-লোহার রড দিয়ে বেধড়ক পোটানো হয়। সারা শরীরে ৪০টিরও বেশি ক্ষতচিহ্ন নিয়ে এআইআইএমএস-এ ভর্তি করা হয় নিডোকে। বৃহস্পতিবার+ তার মৃত্যু হয়।

এই ঘটনায় জড়িত ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+