ভোটের ফল প্রকাশের আগেই রক্তাক্ত অরুণাচল প্রদেশ! জঙ্গি আক্রমণে খুন বিধায়ক, চরম চাঞ্চল্য

অরুণাচল প্রদেশের ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ককে খুন করা হয়েছে বলে খবর। সেখানের খোনসা পশ্চিম কেন্দ্রের বিধায়ক সহ ৬ জনকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই রক্তাক্ত হল অরুণাচল প্রদেশ। সেরাজ্যের ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক তিরোং আবোহকে খুন করা হয়েছে বলে খবর। সেখানের খানসা পশ্চিম কেন্দ্রের বিধায়ক সহ ৬ জনকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে গোটা ঘটনার নাগাল্যান্ডের ন্যাশনা সোশ্যালিস্ট কাউন্সিলের জঙ্গিদের সন্দেহ করা হয়েছে।

গুলি করে বিধায়ককে! অরুণাচলপ্রদেশে চরম চাঞ্চল্য

বহুদিন ধরে বিধায়ক আবোহ, খানসা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। এরপরই তাঁর ওপর আক্রমণ নেমে আসে বলে জানা গিয়েছে। এদিনের হামলায় মৃত্যু হয়েছে তিরোং আবোহ সহ ৬ জনের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় বোগাপানি গ্রামে বিধায়ককে নিশানায় রেখে এই হামলা চালায় জঙ্গিরা।

জানা গিয়েছে, তিরোং আবোহ ও তাঁর পরিবারের ওপর এই হামলা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অরুণাচল প্রদেশে। হামলায় তিরোং এর নিরাপত্তারক্ষীদেরও মৃত্যু হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+