দশকের পর দশক ধরে অবহেলা! অরুণাচলে উন্নয়নের বার্তা মোদীর

অরুণাচল প্রদেশ ভারতের গর্ব, গেটওয়েও বটে। এলাকার নিরাপত্তাই শুধু নয়, দ্রুতগতিতে উন্নয়নেও পাশে রয়েছে সরকার। ইটানগরে সমাবেশ থেকেএই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অরুণাচল প্রদেশ ভারতের গর্ব, গেটওয়েও বটে। এলাকার নিরাপত্তাই শুধু নয়, দ্রুতগতিতে উন্নয়নেও পাশে রয়েছে সরকার। ইটানগরে সমাবেশ থেকে
এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অরুণাচলে উন্নয়নের বার্তা

অরুণাচলে উন্নয়নের বার্তা

রাস্তা আর রেল যোগাযোগের নিরিখে অরুণাচলের মানুষের জীবন ধারণের মান দ্রুত উন্নত হবে বলে আশাপ্রকাশ করেছেন মোদী। খুব শীঘ্রই সেলায় টানেল তৈরি হবে। যা তাওয়াং-এর সঙ্গে দূরত্ব একঘন্টা কমিয়ে দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সব আবহাওয়ার উপযুক্ত রাস্তা তৈরিরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
১১০ মেগাওয়াটের ১২ টি জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের কথাও জানিয়েছেন তিনি। যা শুধু অরুণাচল নয়, পাশের রাজ্যকে আলোকিত করতেও সাহায্য করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

'অরুণাচলকে ৪৪ হাজার কোটি টাকা'

সমাবেশে অরুণাচলের উন্নয়নের পাশে যে তাঁর সরকার রয়েছে সেই কথাও পরিষ্কার করে দেন মোদী। তিনি বলেন, গত দু-বছরে রাজ্যে প্রায় ১০০০ টি গ্রামকে রাস্তার দ্বারা যুক্ত করা হয়েছে। ট্রান্স অরুণাচল হাইওয়ের কাজও চলছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার অরুণাচলের উন্নয়নে ৪৪ হাজার কোটি টাকা দিয়েছে। আগেকার সরকারের থেকে এই দ্বিগুণ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

'দশকের পর দশক ধরে অবহেলা'

দশকের পর দশক ধরে বিভিন্ন সরকার অরুণাচলকে অবহেলাই করে দিয়েছে। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ভারত তখনই সম্ভব যখন উত্তর-পূর্বের উন্নয়ন ভাল হবে, মন্তব্য করেছেন মোদী। এদিন তিনি হলোঙ্গিতে গ্রিনফিল্ড এয়ারপোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+