করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হল অরুণাচলে
করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হল অরুণাচলে
অসমের থেকে শিক্ষা নিয়ে আগেই সতর্ক হল অরুণাচল প্রদেশ। করোনা সংক্রমণ রুখতে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে রাজ্যে। অরুণাচল প্রদেশের মুখ্যসচিব নরেশ কুমার গুপ্তা, বিদেশি পর্যটকদের পারমিট দেওয়া বন্ধ করার নির্দেশ জারি করেছেন।

বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ
অরুণাচল প্রদেশে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হল। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব নরেশ কুমার গুপ্তা। অরুণাচলে চিন সীমান্ত রয়েছে। সেখান দিয়েও পর্যটকরা ভারতে প্রবেশ করে। কিন্তু করোনা সংক্রমণের কারণে এবার চিন সীমান্ত কড়াকড়ি শুরু করেছে অরুণাচল প্রদেশ সরকার। কোনও বিেদশি পর্যটককে পারমিট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ভারত সফর করেও যে বিদেশি পর্যটকরা অরুণাচল প্রদেশে সফর করতে চাইছেন তাঁদেরও পারমিট দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

সিকিমেও জারি এক নির্দেশিকা
সিকিমেও একই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানেও বিদেশি পর্যটকদের পারমিট ইস্যু করা হচ্ছে না। ভুটান সরকারও দুসপ্তাহ সীমান্ত বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কোনও পর্যটক সেদেশে আর ঢুকতে পারবেন না।

করোনা আক্রান্ত মার্কিন পর্যটক আতঙ্ক বাড়িয়েছে অসমে
এদিকে গত কাল থেকেই উদ্বেগ বেড়েছে অসম সরকারের। করোনা সংক্রামিত মার্কিন পর্যটক অসম কাটিয়ে গিয়েছেন দীর্ঘদিন। তারপরেই সেই পর্যটকের সংস্পর্শে থাকা ১২৭ জনকে চিহ্নিত করে তাঁদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। রাজ্য থাকা অন্যান্য বিদেশি পর্যটকদেরও শারিরীক পরীক্ষা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications