৪২ বছর কোমায় থাকার পর মৃত্যু হল মুম্বইয়ের ধর্ষিতা নার্স অরুণা সানবওগের
মুম্বই, ১৮ মে : অরুণা সানবওগ, ১৯৭৩ সালে মুম্বইয়ের হাসপাতেল হাসপাতাল কর্মীর হাতে ধর্ষিত হওয়ার পর থেকেই কোমায় চলে গিয়েছিলেন। সেই তখন থেকেই কোমাতেই ছিলেন অরুণাদেবী। অবশেষে মৃত্যু হল তাঁর।
মুম্বইয়ের কেএএম হাসপাতাসল যেখানে কাজ করতেন অরুণাদেবী, এবং যেখানে তাঁর ধর্ষণ হয়েছিল সেই হাসপাতালেই এতদিন ভর্তি ছিলেন। গত সপ্তাহেই চিকিৎসকরা জানিয়েছিলেন, অরুণাদেবী নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ভেন্টিলেটরের সাহায্যে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

৪২ বছর ধরে কোমায় রয়েছেন অরুণাদেবী। এতদিন হাসপাতালের নার্সেরাই দেখভাল করছিলেন অরুণাদেবীর। এরাই অরুণাদেবীর যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানোর দাবির বিরোধিতা করেছিলেন।
হাসপাতালের কর্মী তথা সাফাইকর্মী সোহনলাল ভারতা বাল্মীকি নৃশংসভাবে অরুণাদেবীর উপর অত্যাচার চালায়। সে সময় হাসপাতালে জুনিয়র নার্স হিসাবে কাজে ঢুকেছিলেন তিনি। শুধু তাই নয়, কুকুরের চেন দিয়ে অরুণাদেবীকে বেঁধেও রেখেছিল শোহনলাল।












Click it and Unblock the Notifications