ব্যর্থ ছাত্র! রাফালে নিয়ে নাম না করে রাহুলকে আক্রমণ জেটলির

ব্যর্থ ছাত্র সফলকে সব সময় ঘৃণা করে। রাফালে নিয়ে নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রী মন্ত্রী অরুণ জেটলি।

ব্যর্থ ছাত্র সফলকে সব সময় ঘৃণা করে। রাফালে নিয়ে নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রী মন্ত্রী অরুণ জেটলি। সম্প্রতি বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন জেটলি। তিনি দাবি করেন, রাফালে বায়ুসেনাকে শুধু শক্তিশালীই করবে না, চুক্তি কার্যকরী হলে অনেক টাকাও বাঁচাবে এই যুদ্ধ বিমান।

ব্যর্থ ছাত্র! রাফালে নিয়ে নাম না করে রাহুলকে আক্রমণ জেটলির

রাফালে নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে টানা আক্রমণের নিশানা করেছেন রাহুল গান্ধী। জনসভা হোক কিংবা দলীয় সভা, সব জায়গাতেই চৌকিদার চোর বলে স্লোগান তুলছেন। সঙ্গে বলছেন বন্ধু অনিল আম্বানির হাতে ৩০ হাজার কোটি টাকা তুলে দিয়েছেন।

এদিন আক্রমণ করে জেটলি বলেন, অর্ধসত্যকে ভিত্তি করে তথ্য সামনে আনা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মিথ্যাচার অর্ধসত্যের ওপর ভিত্তি করে হওয়ায় তা বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে, বলে মনে করছেন অরুণ জেটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+