পাকিস্তান ইস্যুতে গম্ভীরকে পাশে বসিয়ে কোন ক্রিকেটারকে একহাত নিলেন জেটলি!

লোকসভা নির্বাচনের আগে রীতিমত তপ্ত দিল্লির রাজনীতি। এর এদিন দিল্লির রাজনীতিকে আরও খানিক প্রাসঙ্গিক করে তুলল বিজেপিতে গৌতম গম্ভীরের যোগদান। এদিন বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন গৌতম গম্ভীর।

লোকসভা নির্বাচনের আগে রীতিমত তপ্ত দিল্লির রাজনীতি। এর এদিন দিল্লির রাজনীতিকে আরও খানিক প্রাসঙ্গিক
করে তুলল বিজেপিতে গৌতম গম্ভীরের যোগদান। এদিন বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন গৌতম গম্ভীর। এদিনের অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও অরুণ জেটলি।

গম্ভীরকে পাশে বসিয়ে পাকিস্তান ইস্যুতে কোন ক্রিকেটারকে একহাত নিলেন জেটলি!

এদিন বিজেপিতে গম্ভীরকে স্বাগত জানিয়ে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে তোপ দাগেন অরুণ জেটলি। তিনি বলেন,'একজন ক্রিকেটারকে আমরা দেখেছি যিনি পাকস্তান দরদী মানুষ হিসাবে, গম্ভীরের এরকম কোনও অতীত নেই।' উল্লেখ্য, এককালে বিজেপির নেতা নভজ্য়োত সিং সিধু পরবর্তীকালে কংগ্রেসে যোগ দেন। এরপর পাকিস্তানে ইমরান খান প্রধানমন্ত্রী পদে আসর পর থেকেই বিভিন্ন সময়ে পাকিস্তান সম্পর্কে মন্তব্য করে বিতর্কে পড়ে যান সিধু।

এদিন, এয়ারস্ট্রাইক নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের প্রেক্ষিতে অরুণ জেটলি জানান, 'উনি বিশ্বাস করেন যে , যাকরা হয়েছে তা ভুল করা হয়েছে। বিশ্বের কোনও দেশ তা মানে না ,এমনকি ইসলামাকি কোঅপরেশনও এরকম কিছু বলেনি। শুধু পাকিস্তানেরই এমন বিশ্বাস ছিল।' এদিন স্যাম পিত্রোদা বলেন,'যদি আপনি বলেন, ৩০০ জন মারা গিয়েছে, আমরা সবাই সেটা জানতে চাই। প্রত্যেক ভারতীয়র তা জানতে হবে। তারপরে আসবে সারা বিশ্বের সংবাদমাধ্যম - যারা বলছে, কেউ মারা যায়নি। ভারতীয় হিসাবে এটা আমার কাছে ভালো অভিজ্ঞতা নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+