ফের সংকটজনক অরুণ জেটলি! গভীর রাতে হাসপাতালে অমিত শাহ, হর্ষবর্ধন

ফের সংকটজনক অরুণ জেটলি। শুক্রবার গভীর রাতে তাঁকে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

ফের সংকটজনক অরুণ জেটলি। শুক্রবার গভীর রাতে তাঁকে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গত ৯ অগাস্ট থেকে তিনি এইমস-এ ভর্তি রয়েছেন। এইমসের তরফ থেকে ভর্তির পর গত শুক্রবার মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছিল। তারপর থেকে আর কোনও মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।

ফের সংকটজনক অরুণ জেটলি! গভীর রাতে হাসপাতালে অমিত শাহ, হর্ষবর্ধন

গত সপ্তাহে অমিত শাহ এবং হর্ষবর্ধন ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অশ্বিনী চৌবে, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, লোকতান্ত্রিক জনতাদলের প্রধান শারদ যাদব দেখতে গিয়েছিলেন।

এবছরের মে মাসেও প্রাক্তন মন্ত্রীকে চিকিৎসার জন্য এইমসে ভর্তি করানো হয়েছিল।

পেশায় আইনজীবী এই নেতা নরেন্দ্র মোদীর প্রথম ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। অর্থ ছাড়াও, প্রতিরক্ষা মন্ত্রকও একটা সময় ছিল তাঁর হাতে। এছাড়াও কোনও কোনও সময় সরকারে প্রধান সমস্যা সমাধানকারী হয়ে উঠেছিলেন।

ভগ্ন স্বাস্থের কারণে ২০১৯-এর লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।
গতবছরের ১৪ মে তাঁর কিডনি পরিবর্তন করা হয়েছিল। সেই সময় পীষূষ গোয়েল অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন। গতবছরের এপ্রিল থেকে অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। পরে ২৪ অগাস্ট ফের অফিসে যোগ দেন।

২০১৪-র সেপ্টেম্বরে ওজন কমাতে তাঁর বেরিয়াট্রিক সার্জারি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+