অসুস্থতা কাটিয়ে ফের অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরছেন অরুণ জেটলি

ফের একবার অর্থমন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন অরুণ জেটলি। দিল্লির নর্থ ব্লকের অফিসে অর্থমন্ত্রীর মসনদে ফের তাঁকে দেখা যাবে।

ফের একবার অর্থমন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন অরুণ জেটলি। দিল্লির নর্থ ব্লকের অফিসে অর্থমন্ত্রীর মসনদে ফের তাঁকে দেখা যাবে। দীর্ঘ তিন মাসের অসুস্থতা কাটিয়ে অগাস্ট থেকেই ফের অর্থমন্ত্রী হিসাবে ফিরছেন তিনি।

অসুস্থতা কাটিয়ে ফের অর্থমন্ত্রকের দায়িত্বে অরুণ জেটলি

কিডনি সংক্রান্ত রোগে ভুগে তিনি দীর্ঘ তিনমাস অর্থমন্ত্রকের বাইরে ছিলেন। মে মাসের মাঝেই তাঁর রেনাল ট্রান্সপ্লান্ট হয়। অরুণ জেটলির মন্ত্রকে যোগ দেওয়ার খবর আসতেই নতুন করে সাজানো হয়েছে। মন্ত্রীর দফতরকে সংক্রমণমুক্ত করতে একাধিক ব্যবস্থা করা হয়েছে নর্থ ব্লকের অফিসে।

এরপর অর্থমন্ত্রকের দায়িত্ব থেকে কিছু দিন বাইরে ছিলেন অরুণ জেটলি। সেই সময়ে মন্ত্রকের দায়িত্ব নেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তবে অসুস্থতার মধ্যে ভিডিও কনফারেন্সে যোগাযোগ করেন অর্থমন্ত্রকের আমলা ও কর্মীদের সঙ্গে।

উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার মসনদে আসবার পর অর্থমন্ত্রকের দায়িত্ব নেন অরুণ জেটলি। এরপর থেকে দেশে নোট বাতিল সমেত একাধিক পদক্ষেপ নেয় অর্থমন্ত্রক। আর সেই সমস্তই হয়েছে অরুণম জেটলির অর্থমন্ত্রী থাকাকালীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+