Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি

বাজেট
নয়াদিল্লি, ১০ জুলাই: সংসদে সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এটাই নরেন্দ্র মোদী তথা এনডিএ সরকারের প্রথম বাজেট।


দুপুর ১-১৫: বাজেট ভাষণ শেষ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
দুপুর ০১-০৫: দামি হল সিগারেট, গুটখা, পান মশলা, ঠান্ডা পানীয় ইত্যাদি
দুপুর ১২-৫৫: সস্তা হল কম্পিউটার, ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি ও এলইডি টিভি, প্রসাধনী দ্রব্য, এক হাজার টাকার কম দাম এমন জুতো, স্টিলের বাসনকোসন, হীরের গয়না, ব্র্যান্ডেড জামাকাপড়, খেলার সরঞ্জাম ইত্যাদি
দুপুর ১২-৪৮: ৮০-সি ধারায় বিনিয়োগের ঊর্ধ্বসীমা বেড়ে হল দেড় লক্ষ টাকা। আগে ছিল এক লক্ষ টাকা। এই বিনিয়োগে আয়কর ছাড় পাওয়া যাবে।
দুপুর ১২-৪৫: গৃহঋণের সুদে ছাড় (রিবেট) বেড়ে হল দু'লক্ষ টাকা। আগে ছিল দেড় লক্ষ টাকা।
দুপুর ১২-৪০: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল আড়াই লক্ষ টাকা। আগে ছিল দু'লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় হবে তিন লক্ষ টাকা।
দুপুর ১২-৩৯: উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের জন্য ২৪ ঘণ্টার টিভি চ্যানেল চালুর প্রস্তাব।
দুপুর ১২-৩৭: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উন্নয়নে বরাদ্দ দেড়শো কোটি টাকা।
দুপুর ১২-৩৫: উত্তর-পূর্বাঞ্চলের রেল ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ এক হাজার কোটি টাকা।
দুপুর ১২-৩৩: গৃহহারা কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনে বরাদ্দ ৫০০ কোটি টাকা।
দুপুর ১২-৩২: পিছিয়ে পড়া রাজ্য মণিপুরে তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়।
দুপুর ১২-৩১: ঐতিহাসিক স্থানগুলির রক্ষণাবেক্ষণে বরাদ্দ ১০০ কোটি টাকা।
দুপুর ১২-৩০: গঙ্গা নদীর পুনরুজ্জীবনে ২০৩৭ কোটি টাকা বরাদ্দ।
দুপুর ১২-২৬: রাজ্যগুলির পুলিশবাহিনীর আধুনিকীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ।
দুপুর ১২-২৪: পর্যটনের উন্নয়নে সারা দেশে পাঁচটি পর্যটন সার্কিট তৈরি হবে।
দুপুর ১২-২২: প্রতিরক্ষায় বরাদ্দ বেড়ে হল ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা।
দুপুর ১২-২০: পিপিএফে বিনিয়োগের ঊর্ধ্বসীমা এক লক্ষ টাকা থেকে বেড়ে দেড় লক্ষ টাকা।
দুপুর ১২-১০: শাড়ি শিল্পকে বাঁচাতে বারাণসী ও কয়েকটি শহরে বৃহৎ বস্ত্রবয়ন কেন্দ্র।
দুপুর ১২-০৭: জাতীয় সড়কগুলির (ন্যাশনাল হাইওয়ে) উন্নয়নে বরাদ্দ হল ৩৭ হাজার কোটি টাকা।
দুপুর ১২-০৫: হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত জলপথে যোগাযোগ বাড়াতে 'জলমার্গ বিকাশ প্রকল্প'
দুপুর ১২-০৪: চাষবাসের উন্নয়নে সারা দেশে ১০০টি ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কেন্দ্র।
দুপুর ১২-০২: হস্তশিল্পের উন্নয়নে বরাদ্দ ৫০ কোটি টাকা।
দুপুর ১২-০০: গ্রামে চাষবাস, জীবনযাত্রায় মানোন্নয়নে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা। এই টাকা ঋণ হিসাবে মিলবে নাবার্ড থেকে।
সকাল ১১-৫৮: গ্রামের কৃষকদের চাষবাসের খবর দিতে চালু হবে 'কিষাণ টেলিভিশন নেটওয়ার্ক'
সকাল ১১-৫৭: খাবারের সুষ্ঠু সরবরাহ বাড়িয়ে দাম কমাতে ভারতীয় খাদ্য নিগমের (এফসিআই) পুনর্গঠনের প্রস্তাব।
সকাল ১১-৫৫: মূল্যবৃদ্ধি ঠেকাতে চালু হবে 'প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড', বরাদ্দ হল ৫০০ কোটি টাকা।
সকাল ১১-৫২: সব গ্রামে ইন্টারনেট পৌঁছে দিতে চালু 'ন্যাশনাল রুরাল ব্রডব্যান্ড মিশন'।
সকাল ১১-৫০: ফের বাজেট ভাষণ শুরু করলেন অরুণ জেটলি।
সকাল ১১-৪৫: বিরোধীদের প্রবল চেঁচামেচিতে মুলতুবি সংসদ, ১১-৫০ থেকে ফের বাজেট পড়বেন অরুণ জেটলি
সকাল ১১-৪৪: অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়।
সকাল ১১-৪৩: মাদ্রাসাগুলির উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ।
সকাল ১১-৪২: সর্বশিক্ষা অভিযানে বরাদ্দ বেড়ে ২৮,৬৩৫ কোটি টাকা।
সকাল ১১-৪১: দেশের বিভিন্ন শহরে বস্তিবাসীদের উন্নয়নে প্রকল্প ঘোষণা।
সকাল ১১-৪০: সারা দেশে তৈরি হবে আরও পাঁচটি আইআইটি এবং পাঁচটি আইআইএম
সকাল ১১-৩৭: ১৪৩৮৯ কোটি টাকা বরাদ্দ গ্রামে পাকা সড়ক তৈরির জন্য।
সকাল ১১-৩৬: ২০১৯ সালের মধ্যে দেশের সব বাড়িতে শৌচালয় তৈরির লক্ষ্য।
সকাল ১১-৩৫: বাংলা ছাড়াও এইমস হাসপাতাল তৈরি হবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে
সকাল ১১-৩৪: পশ্চিমবঙ্গে এইমস হাসপাতাল তৈরির জন্য আলাদা বরাদ্দ, সারা দেশে আরও তিনটি এইমস
সকাল ১১-৩৩: দেশের ছোটো শহরগুলির উন্নয়নে বরাদ্দ ৭০৬০ কোটি টাকা।
সকাল ১১-৩২: গ্রামে সেচের উন্নয়নে বরাদ্দ এক হাজার কোটি টাকা।
সকাল ১১-৩০: মেয়েদের সুরক্ষায় বরাদ্দ ১৫০ কোটি টাকা।
সকাল ১১-২৮: 'বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা'-র আওতায় মেয়েদের কল্যাণে বিশেষ বরাদ্দ।
সকাল ১১-২৭: বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের কথা ভেবে একগুচ্ছ ছাড় ঘোষণা।
সকাল ১১-২৬: নগরোন্নয়নে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি।
সকাল ১১-২৫: আদিবাসীদের উন্নয়নে চালু হচ্ছে 'বনবন্ধু কল্যাণ যোজনা'।
সকাল ১১-২৩: দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে চালু হবে 'দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা'।
সকাল ১১-২০: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনে দু'ক্ষ কোটি টাকার সংস্থান।
সকাল ১১-১৮: রান্নার গ্যাস, কেরোসিনে ভর্তুকি ব্যবস্থা বজায় থাকবে।
সকাল ১১-১৭: বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশ
সকাল ১১-১৫: বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে।
সকাল ১১-১০: সরকারের লক্ষ্য মুদ্রাস্ফীতি, মূ্ল্যবৃদ্ধি ও কোষাগার ঘাটতি কমানো।
সকাল ১১-০০: বাজেট ভাষণ দেওয়া শুরু করলেন অরুণ জেটলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+