'আমাকে ছেড়ে দিন', নতুন সরকারে থাকতে না চেয়ে মোদীকে আর্জি অরুণ জেটলির

নবগঠিত মন্ত্রিসভায় থাকতে চান না স্বাস্থ্য জনিত কারণে। তিনি নিজে থেকেই সরে যেতে চেয়েছেন।

নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকতে চান না স্বাস্থ্য জনিত কারণে। তিনি নিজে থেকেই সরে যেতে চেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে এই বলে আর্জি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি অনুরোধ করেছেন যাতে নতুন নির্বাচিত হতে চলা কেন্দ্র সরকারে তাঁকে কোনও গুরুদায়িত্ব না দেওয়া হয়।

অসুস্থ জেটলি

অসুস্থ জেটলি

ঘটনা হল, গত কয়েকমাস যাবদ তিনি অত্যন্ত অসুস্থ। এবং ভোটের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা করিয়ে এসেছেন। এই অবস্থায় তাঁর পক্ষে নতুন সরকারের দায়িত্বভার সামলানো সম্ভব হবে না বলেই জেটলি জানিয়েছেন।

সামলেছেন বড় দায়িত্ব

সামলেছেন বড় দায়িত্ব

নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বিগত পাঁচ বছর কাজ করেছেন। অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এর পাশাপাশি প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তির মতো দপ্তরও তিনি দেখাশোনা করেছেন। তবে এবার সবকিছু থেকে অব্যাহতি চাইছেন তিনি।

চিঠি প্রধানমন্ত্রীকে

চিঠিতে প্রধানমন্ত্রীকে জেটলি লিখেছেন, আপনার নেতৃত্বে গত পাঁচ বছরে সরকার পরিচালনার অংশীদার হতে পেরে আমি গর্বিত। এর বেশি কিছু চাওয়ার ছিল না। তবে গত আঠারো মাসে আমি নানাভাবে শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছি। এই অবস্থায় চিকিৎসকেরা আমাকে অনেক কিছু নিষেধ করেছেন। আমার শরীরের কথা মাথায় রেখেই আমি আপাতত কিছুদিনের জন্য সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। যাতে আমি আমার শরীরের চিকিৎসা মনোনিবেশ করতে পারি। পদের বাইরে থেকে যেকোনওভাবে সরকারকে সাহায্য করতে আমি সর্বতোভাবে প্রস্তুত রয়েছি, জানিয়েছেন জেটলি।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+