পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন অরুণ জেটলির শেষকৃত্য

Live:অরুণ জেটলির শেষকৃত্য আজ , শেষ শ্রদ্ধায় বিশিষ্টরা

৬৬ বছর বয়সে দীর্ঘ রোগভোগের সঙ্গে লড়াই চালিয়ে জীবনাবসান হয় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শনিবার তাঁর মৃত্যু সংবাদ উঠে আসতেই শোকে কাতর হয়ে যায় গোটা রাজনৈতিকমহল। এদিন বেলা ১০ টা থেকে ১ টো পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর মরদেহ শায়িত ছিল বিজেপি হেড কোয়ার্টারে। এরপর নিগমবোধ ঘাটে সম্পন্ন হবে অরুণ জেটলির শেষকৃত্য।

Live:অরুণ জেটলির শেষকৃত্য আজ , শেষ শ্রদ্ধায় বিশিষ্টরা

Aug 25, 2019, 3:19 pm IST

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন অরুণ জেটলির শেষকৃত্য।
Aug 25, 2019, 2:44 pm IST

অরুণ জেটলির শেষকৃত্যে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর থেকে বিরোধী নেতা প্রফুল্ল প্যাটেলরা।
Aug 25, 2019, 2:42 pm IST

নিগমবোধ ঘাটে শেষকৃত্যে উপস্থিত অমিত শাহ থেকে রাজনাথ সিংরা। এছাড়াও সেখানে হাজির ছিলেন বিজেপির তাবড় নেতারা।
Aug 25, 2019, 2:40 pm IST

অরুণ জেটলির দেহ দিল্লির নিগামবোধ ঘাটের দিকে এরপর নিয়ে যাওয়া হয়।
Aug 25, 2019, 1:44 pm IST

অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান রেলমন্ত্রী পীযূষ গোয়েল থেকে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
Aug 25, 2019, 1:39 pm IST

শেষযাত্রায় অরুণ জেটলি, নিগমবোধ ঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য।
Aug 25, 2019, 11:35 am IST

প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ও বিজেপির কার্যনির্বাহী প্রেসিডেন্ট নেতা জেপি নাড্ডা।
Aug 25, 2019, 11:01 am IST

প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মরদেহ পৌঁছল বিজেপি সদর দফতরে।
Aug 25, 2019, 10:40 am IST

অরুণ জেটলির প্রয়াণ সংবাদ শুনে শোকস্তব্ধ হয়ে যায় গুজরাতের কারনালি গ্রাম। কারনালি সমেত একাধিক গ্রাম এককালে দত্তক দেন অরুণ জেটলি।
Aug 25, 2019, 10:38 am IST

অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে গত রাতেই পৌঁছে যান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
Aug 25, 2019, 9:50 am IST

অরুণ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে বিজেপির দফতরের দিকে।
Aug 25, 2019, 9:46 am IST

শ্রদ্ধা জানানো হয় ব্রিটিশ হাইকমিশনের তরফেও। ভারতের ব্রিটেনের রাষ্ট্রদূত প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে শ্রদ্ধা জানান এদিন।
Aug 25, 2019, 9:45 am IST

অরুণ জেটলির প্রয়াণ সংবাদ পেয়ে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে অন্যতম হৃতিক রোশন।
Aug 25, 2019, 9:41 am IST

এদিন সকালে অরুণ জেটলির বাসভবনে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান দেশের বিশিষ্ট নেতারা। শ্রদ্ধা জানান চন্দ্রবাবু নাই়ডু থেকে শরদ পাওয়াররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+