বাজেটে সবার কথাই ভাবা হয়েছে, আর কী বললেন মোদীর অর্থমন্ত্রী, দেখে নিন
বাজেটে গ্রামীণ ভারত, মধ্যবিত্ত এবং ব্যবসায়ী, সবার কথাই ভাবা হয়েছে। দেশের সব অংশের দিকে লক্ষ্য রাখা হয়েছে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বাজেটে গ্রামীণ ভারত, মধ্যবিত্ত এবং ব্যবসায়ী, সবার কথাই ভাবা হয়েছে। দেশের সব অংশের দিকে লক্ষ্য রাখা হয়েছে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

বাজেটে মধ্যবিত্ত, বিশেষ করে চাকুরিজীবীদের কথা ভাবা হয়নি, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁরা কিছু গঠনগত সংস্কার অন্তর্ভুক্ত করেছেন। তাঁর বিশ্বাস, এই গঠনগত সংস্কারের মাধ্যমেই সামনের দু-বছরে লাভ পাওয়া যাবে। সব ধরনের আর্থিক চ্যালেঞ্জ মেটানো এই বাজেটে একটা চ্যালেঞ্জ ছিল। কাজের সুযোগ তৈরির সঙ্গে অর্থনীতিকে শক্তিশালী করার কাজটি তাঁরা করতে পরেছেন বলে দাবি করেছেন অরুণ জেটলি।
অরুণ জেটলির মতে, সরকারের কোষাগারের ওপর প্রথম অধিকার গরিব মানুষের। তাঁর দাবি, সাধারণ মানুষ বাজেটে খুশি।
অর্থমন্ত্রী বলেছেন, গত তিন বছরে চাকরীজীবীদের সুবিধা দেওয়া হয়েছে। এবারেই চাকরিজীবীরা প্রায় আটহাজার কোটির ছাড় পাবেন। সব মিলিয়ে বাজেটে মধ্যবিত্তকে ১২ হাজার কোটির ছাড় দেওয়া হয়েছে। করের বোঝা আরও কমানোর আশ্বাস দিয়েছেন তিনি।
২০১৮-র কেন্দ্রীয় বাজেটে দেশের সিনিয়র সিটিজেনদেরও ব্যাপক সুবিধা দেওয়া হয়েছে। সিনিয়র সিটিজেনদের দেওয়া সুবিধার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা।
দীর্ঘ মেয়াদি ক্যাপিটাল গেন ট্যাক্স নিয়ে ভয়ও উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংসদের নির্বাচনের সঙ্গে রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিষয়টি নিয়ে কোনও কিছু আশার কথা তিনি দেখছেন না।












Click it and Unblock the Notifications