(ছবি) প্রাতঃভ্রমণে অরুণ জেটলি, আড্ডা আম আদমির সঙ্গে
নয়াদিল্লি, ২০ জুলাই: রবিবার সকালে দিল্লির লোদী গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁকে দেখে অবাক সবাই। নিরাপত্তার কড়াকড়ি নেই, পুলিশের হাঁকডাক নেই। এ যেন কাছের মানুষ। অর্থমন্ত্রীকে কাছে পেয়ে নানা অভাব-অভিযোগের কথা বললেন সাধারণ মানুষ। তাঁদের কথা মন দিয়ে শুনলেন অরুণ জেটলি।

দেখো কৌন আয়া!
লোদী গার্ডেনে ঢুকলেন অরুণ জেটলি। দেখেই এগিয়ে এলেন সাধারণ মানুষ।

মধ্যমণি
জনতার ভিড়ে পরিবেষ্টিত হয়েই হেঁটে বেড়াচ্ছেন বাগানে।

একটু কথা আছে!
একজন বলছেন নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের কথা। মন দিয়ে শুনছেন মন্ত্রী।

আড্ডা জমে ক্ষীর
তখন শুধুই মজাদার বার্তালাপে মশগুল।












Click it and Unblock the Notifications