Article 370 Verdict: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত, মোদীর কাছে শান্তি রক্ষার বার্তা রাজা হরি সিং পুত্রের
সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বেরিয়েছে। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি রাজস্থান এবং ছত্তিসগড়ে কংগ্রেসের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। সাফল্যের রেশ কাটতে না কাটতেই ফের বিজেপির পালে হাওয়া লাগল। কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তেই আস্থা প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
সোমবার ৩৭০ ধারা রদ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার সময় করেন। সেখানে বর্তমান সরকারের সিদ্ধান্তের উপরই সিলমোহর দেওয়া হয়েছে। যা লোকসভা ভোটের আগে আরও উজ্জীবিত করবে গেরুয়া শিবিরকে।
সুপ্রিম কোর্টের রায় নিয়ে বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে কাশ্মীরের রাজনৈতিক নেতারা।

এই ইস্যুতে মুখ খুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মহারাজা হরি সিংয়ের পুত্র করণ সিং। শীর্ষ আদালতের রায়ে রাজ্যের অনেক মানুষই যে খুশি হবেন না তা উল্লেখ করেছেন হরি সিংয়ের পুত্র। কিন্তু এই রায় মেনে নেওয়া ছাড়া যে উপায় নেই, সেই কথাও উঠে আসে করণ সিংয়ের কথায়। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে করণ সিং বলেন, ''আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি, নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছি দ্রুত এই কেন্দ্রশাসিত অঞ্চলে স্থিতাবস্তা ফিরিয়ে আনার জন্য।’
একইসঙ্গে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষদের একটি অংশ এই রায়ে খুশি হবে না। সেই সমস্ত মানুষদের প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ - এবার অবশ্যম্ভাবী বিষয়টিকে মেনে নেওয়া উচিত। তাদের এই সত্যটি মেনে নিতে হবে যে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। শুধু তাই নয় সুপ্রিম কোর্ট সরকারের এই পদক্ষেপকে মান্যতা দিয়েছে। তাই আর কোনও কিছুই করার নেই।'
#WATCH | On Supreme Court constitutionally validating the removal of Article 370 in Jammu and Kashmir, senior Congress leader and Maharaja Hari Singh's son Karan Singh says, "A section of people in J&K who will not be happy with this judgment, my sincere advice is that they… pic.twitter.com/4xm4x06E8S
— ANI (@ANI) December 11, 2023
সুপ্রিম কোর্টের এই রায়ের পরই অশান্ত হয়ে উঠতে পারে উপত্যকার পরিস্থিতি। তাই নিরাপত্তায় বাড়তি জোর দিয়েছে প্রশাসন। কিন্তু অকারণে অশান্তি করেও যে লাভ হবে না তাও উল্লেখ করেছেন হরি সিং পুত্র। তাঁর কথায়, এখন অকারণে দেয়ালে মাথা ঠুকে লাভ নেই। তাই আমার পরামর্শ, আগামী নির্বাচনের লড়াইয়ের দিকে তাকিয়ে শক্তি সঞ্চয় করুন। জনগণের মধ্যে যেন কোনও ধরনের নেতিবাচকতা মনোভাব তৈরি না করা হয়।'
সোমবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, 'যুদ্ধ পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করা হয়েছিল। তা ছিল অস্থায়ী ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না। ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যের তুলনায় জম্মু ও কাশ্মীরের পৃথক সার্বভৌমত্ব নেই। এই প্রশ্ন উঠেছে যে, ভারতীয় যুক্তরাষ্ট্রে সামিল হওয়ার পরেও জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব ছিল না। সুপ্রিম কোর্টের বক্তব্য, না ছিল না। '
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications