Article 370: সোমবার কাশ্মীরের জন্য একটি বড় দিন! বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা
Article 370: সুপ্রিম কোর্ট সোমবার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে রায় দিতে পারে। সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষ করে পাঁচ সেপ্টেম্বর আদেশ সংরক্ষণ করেন।
এদিকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সম্ভাবনার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে। এছাড়াও কাশ্মীরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

কাশ্মীর জোন পুলিশের আইজি ভিকে বার্দি বলেছেন, যে কোনও পরিস্থিতিতে উপত্যকায় শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব। তিনি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেননি। তবে আশ্বস্ত করতে গিয়ে বলেছেন নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। গত দুই সপ্তাহে উপত্যকার দশটি জেলার নিরাপত্তা পর্যালোচনা করেছেন বার্দি।
অনেক জায়গাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনেক জায়গাতেই সোশ্যাল মিডিয়া অপব্যবহারের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে, কাশ্মীর জোন পুলিশের আইজি বলেছেন, সাম্প্রতিক সময়ে এমন অনেক পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে সুপ্রিম কোর্টের সম্ভাব্য সিদ্ধান্তের প্রেক্ষিতে মনোভাব ব্যক্ত করেছেন কাশ্মীরের রাজনৈতিক নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, ২০১৯-এ যখন তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেই সময় বিচার পাওয়ার আশা কম ছিল। আর আজও অনুভূতি একই রয়েছে। তবে এই দিনটির জন্য তারা অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন ওমর আবদুল্লা।
ওমর আবদুল্লা বলেছেন, সোমবার মাননীয় প্রধান বিচারপতি এবং তার সঙ্গে চারজন বিচারপতি তাঁদের রায় দেবেন। সেক্ষেত্রে তারা ন্যায়বিচারের আশাবাদী বলে জানিয়েছেন তিনি। ওমর আবদুল্লা প্রশ্ন করেছেন, মানুষ কবে আইন হাতে তুলেছে? ২০১৯ কিংবা ২০২০-তে হয়নি, আর এখনও হচ্ছে না। ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরেও জনগণ পরিবেশ নষ্ট করবে না বলে আশাপ্রকাশ করেছেন।
এদিন তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণ অধিকার পুনরুদ্ধারের জন্য সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে করা আবেদনগুলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিরূপ সিদ্ধান্তেও জম্মু ও কাশ্মীরের শান্তি ব্যাহত হবে না।
ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা জানিয়েছেন, যদি পরিস্থিতি আরও খারাপ করার হতো, তাহলে ২০১৯-এই তা করা যেত। তখন যা বলেছিলেন, এখনও তাই বলছেন, সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ লড়াই হবে। তিনি অভিযোগ করেছেন, শনিবার রাত থেকে তাদের দলের নেতাদের থানায় ডেকে নিয়ে হুণকি দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, পুলিশের উচিত জনগণের ওপরে আস্থা রাখা।
অন্যদিকে জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ গণি লোন বলেছেন, তাদের সব আশা আদালতের আদেশের ওপরে নির্ভরশীল। তিনি বলেছেন তিনিই প্রথম ব্যক্তি যিনি এব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
জম্মু ও কাশ্মীরের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ রবিবার আশাপ্রকাশ করে বলেছেন, সুপ্রিম কোর্ট জনগণের পক্ষে রায় দেবে। তিনি বলেছেন, দুটি প্রতিষ্ঠান, সংসদ ও সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরের জনগণকে ৩৭০ ও ৩৫এ ধারা ফিরিয়ে দিতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications