৩৭০ ধারা বিলোপ নিয়ে কী বললেন কাশ্মীরের যুবরাজ করণ সিং?
এখন রাজত্ব নেই বটে তবে এখনই ভূস্বর্গের অধিপতি সেই রাজ পরিবারই। সোমবার রাজ্যসভায় যখন অমিত শাহ কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের কথা বলছেন।
এখন রাজত্ব নেই বটে তবে এখনই ভূস্বর্গের অধিপতি সেই রাজ পরিবারই। সোমবার রাজ্যসভায় যখন অমিত শাহ কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের কথা বলছেন। সেসময়ে সেখানে উপস্থিত ছিলেন কাশ্মীরের যুবরাজ ডঃ করণ সিংও। কাশ্মীরের শেষ রাজা হরি সিংয়ের ছেলে করণ সিং এখন কংগ্রেসের সাংসদ।

অমিত শাহের ঘোষণার পর অত্যন্ত শান্ত সমীহিত কণ্ঠে তিনি যা বললেন, তার অর্থ এই দাঁড়ায় যে বিজেপি কাশ্মীর নিয়ে যে পন্থাই গ্রহণ করুক তাতে বৈপ্লবিক কিছু ঘটবে না। কারণ কাশ্মীর সমস্যার সমাধান অত সহজ বিষয় নয়। ৩৭০ ধারা বিলোপ করে যদি মোদী সরকার মনে করে যে বিরাট কিছু ঘটিয়ে ফেলেছেন বা কাশ্মীর আর আগের মতো থাকবে না তাহলে ভুল ভাবছেন।
কারণ কাশ্মীর সমস্যা বড় জটিল একটি বিষয়। কারোর হাতেই সেই ম্যাজিক বুলেট নেই যাতে রাতারাতি কাশ্মীর সমস্যা মিটে যাবে।
রাজ্যসভায় তিনি জানিয়েছেন, '১৯৪৭ সালের ২৭ অক্টোবর আমার বাবা মহারাজা হরি সিং যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন, তাতে লেখা ছিল কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাজবাড়ির একটি ঘরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সেসময় আমিও ছিলাম বাড়িতে। আমার বাবা সেই চুক্তিপত্রে তিনটি বিষয় যুক্ত করেছিলেন প্রতিরক্ষা, যোগাযোগ এবং বিদেশ বিষয়ক। সেই চুক্তি অন্য রাজ্যগুলিও স্বাক্ষর করেছিল। কিন্তু সব রাজ্যগুলি একই রকমভাবে তৈরি করা হলেও কাশ্মীরকে করা হয়নি। তাই মনে রাখতে হবে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হলেও সেই স্বাধীনতার পর থেকেই ভারতের এই অংশ বিশেষ একটি স্থান অধিকার করে রয়েছে।'
১৯৬৫ সালে কাশ্মীরের প্রথম রাজ্যপাল হয়েছিলেন যুবরাজ করণ সিং। তিনি দাবি করেছেন, এতকিছুর পরেও কিন্তু কাশ্মীরের অবস্থান ঠিক কী তা স্পষ্ট করতে পারেনি মোদী সরকার।
লাদাখ এবং কাশ্মীরের অস্তিত্ব বরাবরই একটু ভিন্ন ধরনের বলে দাবি করেছেন তিনি। এখানকার মানুষকে আর পাঁচটা রাজ্যের মানুষের সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক হবে না। কারণ এদের সমস্যা আলাদা, এদের চাহিদা আলাদা, এদের চিন্তাভাবনা আলাদা। কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করলেই এগুলি চলে যাবে না। এখনও এই পৃথক অস্তিত্ব ভীষণ ভাবে বেঁচে রয়েছে।
একই দেশে দুই রাজ্যের ভিন্ন শাসন ভারতেই কিন্তু প্রথম নয় বলে দাবি করেছেন করণ সিং। একাধিক দেশে এই ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। জম্মু ও কাশ্মীর একটি রাজ্যের নাম হলেও এখানে তিনটি প্রদেশ রয়েছে জম্মু, কাশ্মীর এবং লাদাখ। তাই শুধু মাত্র কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করে রাতারাতি পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। এমনই মনে করেন ভূস্বর্গের যুবরাজ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications