এবার সুন্দরী কাশ্মীরিদের বিয়ে করা যাবে! ৩৭০ ধারা বিলোপের কারণ জানালেন বিজেপি বিধায়ক, দেখুন ভিডিও
মঙ্গলবার রাজ্যসভায় এবং বুধবার লোকসভায় কাশ্মীর নিয়ে বিল পাশ করিয়েছে কেন্দ্র। তাতে কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা হয়েছে।
মঙ্গলবার রাজ্যসভায় এবং বুধবার লোকসভায় কাশ্মীর নিয়ে বিল পাশ করিয়েছে কেন্দ্র। তাতে কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা হয়েছে। তবে বিজেপি বিধায়কের
কাছে কিন্তু বিষয়টি অন্যরকমের। উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনির মতে, এবার দলের কর্মীরা সুন্দরী কাশ্মীরি মহিলাদের বিয়ে করতে পারবেন। সেই জন্যই নাকি কেন্দ্র কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে। তাঁর এই বক্তব্য ক্যামেরায় ধরাও পড়েছে।

সংবিধানের ৩৭০ ধারার শক্তি খর্ব করার পরে উত্তরপ্রদেশের মুজফফরাবাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিজেপি কর্মীরা সেখানে যেতে পারবেন। জমি কিনতে পারবেন এবং বিয়েও করতে পারবেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই নেতার হিন্দি দেওয়ার ভাষণ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিক্রম সাইনি আরও বলেছেন, দলের কর্মীরা উত্তেজিত। যাঁরা অবিবাহিত তাঁরা কাশ্মীর যেতে চায় বিয়ে করার জন্য। তিনি বলেছেন, আগে সেখানে মহিলাদের ওপর অত্যাচার করা হত। যদি কোনও কাশ্মীরি মহিলা বাইরের প্রদেশের কাউকে বিয়ে করতেন, তাহলে তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হত। ভারতে এবং কাশ্মীরে ভিন্ন ধরনের নাগরিকত্ব ছিল বলে উল্লেখ করেন ওই নেতা।
দলের মুসলিম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এবার তাঁরা উৎসব পালন করুন। এবার তাঁরা কাশ্মীরিকে বিয়ে করতে পারবেন। তবে সবাইকেই উৎসব পালন করতে আহ্বান
জানান তিনি। সে তিনি হিন্দুই হোন আর সুসলিম।
Muzaffarnagar BJP MLA Vikram Saini on abrogation of Article 370.
— Piyush Rai (@Benarasiyaa) August 6, 2019
"Muslim karyakartas sitting here should be celebrating. Marry "gori ladki" from Kashmir now" pic.twitter.com/tRhZXy8IZq
বিধায়কের এই অসমর্থনমূলক বক্তব্য সম্পর্কে তাঁকে পরে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, যা বলেছেন তাতে আপত্তিকর কিছু নেই। কোনও বাধা ছাড়াই যে কেউ কাশ্মীরি মহিলাকে বিয়ে করতে পারবেন। এই কথাই তিনি বলেছেন, আার এটাই সত্য। কাশ্মীরের মানুষও এই স্বাধীনতাই পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। মোদীজি তাদের স্বপ্নপূরণ করেছেন বলেও দাবি করেন উত্তরপ্রদেশের ওই বিজেপি বিধায়ক।












Click it and Unblock the Notifications