'কাশ্মীর আর ভারতের মাঝের দেওয়াল ভেঙে দিয়েছে' আর্টিক্যাল ৩৭০! 'একতা দিবস'-এ ঝাঁঝালো মোদী
দিল্লিতে অমিত শাহ যে সুরে কথা বলেছেন, সেই একই সুরে যেন গুজরাতের কেভড়িয়া থেকেও বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ভারতকে একাত্ম করতে সর্দার প্যাটেলের যে স্বপ্ন দেখেছিলেন তা সম্পূর্ণ রূপ পেয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে ফের একবার নিজের মন্ত্রিসভার সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা উঠে আসে মোদীর মুখে।
|
কোভাড়িয়াতে মোদী
এদিন গুজরাতের কেভাড়িয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় একতা দিবস পালন করেন মোদী। তিনি জানান, একাত্মবোধ দ্বারা গোটা দেশ উৎসাহিত হয়। মোদী বলেন , সর্দার প্যাটেল নতুন ভারতের সূচনা করেন। আর সেখানেই রয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধরাা তুলে নেওয়ার মাহাত্ম্য।
|
মোদীর হুঙ্কার
মোদী এদিনের অনুষ্ঠানে জানান, গত ৩ দশকে কাশ্মীরে প্রায় ৪০ হাজার জনের মৃত্যু হয়েছে। বহু মা সন্তানহারা হয়েছে। আর্টিক্যাল ৩৭০ ধারা বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসকে কাশ্মীরে জন্ম দিয়েছিল। আর ৩৭০ ধারা তুলে দেওয়াতে কাশ্মীর আর ভারতের মাঝের দেওয়াল সরে গিয়েছে।
|
একাত্মের দাবি মোদীর
এদিনের মঞ্চ থেকে মোদী বলেন কাশ্মীরে কিভাবে ব্লক স্তরের নির্বাচনে ৯৮ শতাংশ মানুষ অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী বলেন এত সংখ্যক মানুষ যদি নির্বাচনে অংশ নেন, তাহলে সেটাই স্পষ্ট বার্তা যে কাশ্মীরে রাজনৈতিক স্থিরতা আছে কি না।












Click it and Unblock the Notifications