Article 370: কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ! ৩৭০ ধারা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
Article 370: জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলে কেন্দ্রের সিদ্ধান্তে এদিন রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, ৩৭০ ধারা ছিল অস্থায়ী। জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরে তাদের সার্বভৌমত্ব ভারতের কাছে সমর্পণ করেছে।
সুপ্রিম কোর্ট বলেছে, যে রাজ্যগুলিতে রাষ্ট্রপতির শাসন রয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত। রায়দান করতে গিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এনিয়ে তিনটি রায় রয়েছে। তিনটি সিদ্ধান্ত হয়েছে। সেখানে সাংবিধানিক বেঞ্চের পাঁচ বিচারপতি একমত বলে জানিয়েছেন তিনি।

- আদালত আরও বলেছে, রাষ্ট্রপতি শাসনের সময় কেন্দ্র রাজ্য সরকারের মাধ্যমে কর্তৃত্ব প্রয়োগ করতে পারে। আর রাষ্ট্রপতি শাসনের সময় কেন্দ্রের প্রতিটি সিদ্ধান্তকে আইনত চ্যালেঞ্জ করা যায় নায এতে অসুবিধা তৈরি হয়।
- প্রধান বিচারপতি বলেছেন, ৩৭০ ধারা ছিল অস্থায়ী। জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক পরিষদ অর্থাৎ বিধানসভা ভেঙে দেওয়ার পরে রাষ্ট্রপতির ৩৭০ ধারা অকার্যকর করার সাংবিধানিক অধিকার রয়েছে। সেক্ষেত্রে অনুচ্ছেদ ৩৭০-এর অবলুপ্তি নিয়ে রাষ্ট্রপতির আদেশকে বৈধ বলেই মনে করছে সুপ্রিম কোর্ট।
- প্রধান বিচারপতি বলেছেন দেশের সংবিধানের সব বিধান জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হতে পারে। এটি অনুচ্ছেদ ৩৭০(১)ডির অধীনে করা যেতে পারে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ৩৭০ ধারা ছিল অস্থায়ী। জম্মু ও কাশ্মীরের সংবিধান ভারতের সংবিধানের অধীন।
- প্রধান বিচারপতি বলেছেন, ৩৭০ ধারা ছিল অন্তর্বর্তীকালীন। একটি অন্তর্বর্তী প্রক্রিয়া হিসেবে পরিবেশন করা হয়েছিল। গণপরিষদের সুপারিশ রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক ছিল না। গণপরিষদ ছিল একটি অস্থায়ী সংস্থা। ৩৭০ ধারা বাতিলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত খারাপ নয়। প্রধান বিচারপতি বলেছেন, শীর্ষ আদালত দেশের রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারে না।
- সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা করার নির্দেশ দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের কথাও বলেছে সুপ্রিম কোর্ট।
- কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিলের সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠন করে। বিধানসভা ছাড়াই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছিল। এদিকে ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরের কোনও বিধানসভা নির্বাচন না হওয়ায় তা কেন্দ্র নিযুক্ত লেফটেন্ট্যান্ট গভর্নরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
২০২২ সালের মে মাসে জম্মু ও কাশ্মীর ডিলিটেশন কমিশন জম্মু ও কাশ্মীরের নতুন সীমানা, নাম ও বিধানসভা কেন্দ্রের সংখ্যা জানিয়ে দেয়। গত ৫ মে কমিশন চূড়ান্ত নির্দেশ জারি করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মুতে ৪৩ টি আবং মুসলিম সংখ্যাগরিষ্ট কাশ্মীরে ৪৭ টি আসন নির্ধারণ করেছ। অর্থাৎ বর্তমানের ৮৩ টি থেকে ৯০ টি আসন করা হয়েছে। সাতটি নতুন আসনের ছটি জম্মুর জন্য এবং একটি কাশ্মীরের জন্য চূড়ান্ত করেছে।
সংবিধানের ৩৭০ ধারার অধীনে ছিল অনুচ্ছেদ ৩৫এ। ১৯৫৪ সালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কাশ্মীরের পুরনো বিধানগুলি চালিয়ে যেতে মত দিয়েছিল। সেখানকার স্থায়ী বাসিন্দাদের সংজ্ঞা দিয়ে, বহিরাগতদের স্থায়ীভাবে বসতি স্থাপন, জমি কেনা, স্থায়ী সরকারি চাকরি বা শিক্ষা বৃত্তির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মহিলাদের ক্ষেত্রে যদি তাঁরা বাইরের কাউয়ে বিয়ে করেন, তাহলে সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত। ১৬ দিনের শুনানির শেষে গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এব্যাপারে রায়দান স্থগিত রাখে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications