জামিয়া কাণ্ডে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত

জামিয়া কাণ্ডে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চািলয়ে যে ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিস তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত ১০ জনের কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলে জানিয়েছে দিল্লি পুলিস। ধৃতদের অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিস। তবে এই ঘটনায় জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কোনও হাত নেই এমন ক্লিনচিট এখনও দেয়নি দিল্লি পুলিস।

জামিয়া কাণ্ডে ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত

ধৃতদের জামিয়া এবং ওখলা থেকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় আরও দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লি পুলিসের দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে বেশ কিছু খালি কার্তুজ পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। সেই গুলির সঙ্গে পুলিসের গুলির কোনও মিল নেই বলে দাবি করা হয়েছে। যদিও দিল্লি পুলিস আগেই দাবি করেছিল তাঁরা একটিও গুলি চালায়নি ছাত্রদের উপর।

রবিবারে সেই হিংসাত্মক বিক্ষোভে দক্ষিণ দিল্লিতে ১৪টি বাস পোড়ানো হয়। এবং ২০ টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোট ৬৭ জন আহত হয়েছেন। তারমধ্যে ৩১ জন পুলিসকর্মী রয়েছেন। এই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিসের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+