শাহী বৈঠকের পরেই চূড়ান্ত হয় যাবতীয় পরিকল্পনা! কীভাবে গ্রেফতার অমৃতপাল

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান সম্প্রতি দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আর তারপরই নাটকীয়ভাবে গ্রেফতার হলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিং। পুরো ঘটনার যাঁদের জ্ঞাতসারে হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বলছেন গত ২ মার্চ অমিত শাহ ও মানের মধ্যে এই বিচ্ছিন্নতাবাদী নেতার বিষয়ে কথা হয়েছিল।

শাহী বৈঠকের পরেই চূড়ান্ত হয় যাবতীয় পরিকল্পনা!

গত মাসে তাঁর অন্যতম সঙ্গী গ্রেফতার হওয়ায় বিক্ষোভ দেখিয়েছিলেন অমৃতপাল সিং। কনভয় করে জলন্ধরে যাওয়ার সময় মাঝপথে তাঁকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। সশস্ত্র রক্ষী নিয়ে ঘুরে বেড়াতেন অমৃতপাল। সমর্থকেরা তাঁকে ডাকতেন 'দ্বিতীয় ভিনদ্রাওয়ালে' নামে।

সূত্রের খবর অমৃতপালকে ধরতে সব পরিকল্পনা তৈরি ছিল। কেন্দ্র থেকে অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছিল। ঠিক হয়েই ছিল যে পাঞ্জাবে জি-২০ সংক্রান্ত বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে অমৃতপালকে। উল্লেখ্য, জলন্ধরে একটি লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনও হওয়ার কথা। ওই কেন্দ্রে কংগ্রেস সাংসদ সন্তোখ চৌধুরীর মৃত্যুর পর ফাঁকা হয়ে যায় ওই আসন।

গত ২ মার্চ অমিত শাহের সঙ্গে দেখা করার পরই ভগবৎ মান টুইট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা ইস্যুতে এবার একসঙ্গে কাজ করবে কেন্দ্র ও রাজ্য। তবে অমৃতপালকে ধরা যে কঠিন ছিল, তা অনেকেই মেনে নেবেন। কারণ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী নেতারা প্রচুর সমর্থক নিয়ে ঘোরাফেরা করেন পাঞ্জাবে।

ওয়ারিস পাঞ্জাব দে নামে একটি সংগঠনের মাথা হিসেবে কাজ করতেন অমৃতপাল সিং। এই সংগঠন শুরু করেছিলেন অভিনেতা দীপ সিধু, গত বছর পথ দুর্ঘটনায় যাঁর মৃত্যু হয়। আর এক বিচ্ছিন্নতাবাদী ভিন্দ্রাওয়ালের পথ অনুসরণ করতেন এই অমৃতপাল। গত কয়েকমাসে একাধিকবার তাঁকে বিতর্কিত বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে। অবশেষে তাঁকে গ্রেফতার করা পাঞ্জাব সরকারের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

তবে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংকে ধরতে আজ শনিবার সকাল থেকে নেমে পড়ে গোটা পাঞ্জাব পুলিশ। সে রাজ্যের অন্তত ১০০ টি গাড়ি অমৃতপাল সিংকে ধাওয়া করে। যদিও মাঝখানে একবার পুলিশের হাত ফস্কে যায় সে। যদিও তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এরপর যদিও খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতাকে ধরা ছিল সময়ের অপেক্ষা। যদিও হাল ছাড়েননি পুলিশ আধিকারিকরা। শেষমেশ গ্রেফতার অমৃতপাল সিং।

তবে এই ঘটনার পরেই পাঞ্জাব জুড়ে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। আগামী ২৪ ঘন্টার জন্যে বন্ধ থাকবে পরিষেবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+