হনুমান চালিসা পাঠ দেশদ্রোহিতা হলে আমাদের সবাইকে গ্রেফতার করুন, বললেন দেবেন্দ্র ফড়নবিস
রাজনীতিবিদ রবি এবং নবনীত রানার গ্রেফতার নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে বাল ঠাকরের রাজ্য। এবার এই ইস্যুতে শিবসেনাকে তোপ দাগলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস! রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের অপব্যবহার এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধ
রাজনীতিবিদ রবি এবং নবনীত রানার গ্রেফতার নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে বাল ঠাকরের রাজ্য। এবার এই ইস্যুতে শিবসেনাকে তোপ দাগলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস! রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের অপব্যবহার এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ তুলেছেন তিনি৷

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে 'অসহিষ্ণু' বলেও উল্লেখ করেছেন ফড়নবিস, এবং তিনি আরও বলেছেন, 'রানা দম্পতি শুধু বলেছিলেন যে তারা হনুমান চালিসা পাঠ করতে চান! তারা বলেনি তারা (মুখ্যমন্ত্রীর) বাসার সামনে বিক্ষোভ করবে বা কিছু! তাও তাদের গ্রেফতার করা হয়েছে!
তাহলে হনুমান চালিসা কোথায় পড়তে হবে? পাকিস্থানে?' এরপরই হনুমান চালিসা পাঠ করা দেশবিরোধী কিনা! সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ফড়নবিস বলেন, যদি আগামীতি এরকম কোনও ঘোষণা আসে তাহলে আমরাও হনুমান চালিসা পাঠ করব। সরকারের উচিত আমাদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা। মহারাষ্ট্র বিধানসভার বিরোধীদলীয় নেতা দাবি করেছেন যে সাংসদ নবনীত রানা তার স্বামী বিধায়ক রবি রানার সাঙ্গে দুর্ব্যবহার করেছে মুম্বাই পুলিশ।
রানা দম্পতি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হনুমান চালিসা পড়তে চেয়ে গ্রেপ্তার হওয়ার পরে জেলে থাকাকালীন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কারাগারে মহিলা এমপির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাঁর জাত নিয়ে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠছে৷ সাংসদের পক্ষ থেকে আরও অভিযোগ তাঁকে জল দেওয়া হয়নি এবং ওয়াশরুম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি!
সম্প্রতি লাউডস্পিকারের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য মহা বিকাশ আঘাদি সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে যান দেবেন্দ্র ফড়নবিস। এর পরই সাংবাদিক সম্মেলনে ভাষণ দেন ফড়নবিস, যা একটি রাজনৈতিক ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে, বিজেপিকেও এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছিল।
তবে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি সামনে রেখে আলোচনার কোনও সুযোগ বাকি নেই। যা কিছু হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই! এবং যখন মুখ্যমন্ত্রী নিজে এই বৈঠকে উপস্থিত থাকবেন না, তখন এমন বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? এটা কি সময়ের অপচয় নয়?' সর্বদলীয় বৈঠক সম্পর্কে বলেছেন ফডনবিস
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications