সারা দেশে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা ৪০ শতাংশ ফ্ল্যাটই অবিক্রীত
সারা দেশে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা ৪০ শতাংশ ফ্ল্যাটই অবিক্রীত
মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও দেশের আটটি বড় বড় শহরে এখনও অবিক্রীত প্রায় ৪০ শতাংশ ফ্ল্যাট। শিল্প পর্যবেক্ষকেরা যদিও এর কারণ হিসেবে বেকারত্ব সহ মধ্যবিত্তের উপার্জন কমে যাওয়াকে দায়ী করছেন।

অর্থমন্ত্রকের পেশ করা এক রিপোর্টে দেখা যাচ্ছে যে মুম্বাই,দিল্লি ও বেঙ্গালোরের মোট ২২০২ টি ফ্ল্যাটের ৪.৬ লক্ষ ইউনিট থাকলেও তার মধ্যে প্রায় ১.৮ লক্ষ ইউনিট অবিক্রীত রয়ে গেছে। ৪.৬ লক্ষ ইউনিটের বাজার মূল্য প্রায় ৩.৩ লক্ষ কোটি টাকা,যার মধ্যে অবিক্রীত ফ্ল্যাটের দাম বর্তমানে প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা।
মোট ৫৮২ মিলিয়ন বর্গ ফুটের মধ্যে ২২৫ মিলিয়ন বর্গফুট এখনও অবিক্রীত থেকে গেছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি শহর ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে শুধু মাত্র মুম্বই এবং ব্যাঙ্গালোরেই যথাক্রমে ৫৩ এবং ৫২ শতাংশ ফ্ল্যাট অবিক্রীত থেকে গেছে। দিল্লিতে এর পরিমাণ ২৪ শতাংশ। এছাড়াও হায়দরাবাদ,কলকাতা, চেন্নাই,পুনে ও আমেদাবাদের বহু ফ্ল্যাট এখনও অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে।
বেসরকারি আবাসন সংস্থা জন লাং লাসালের কার্যনির্বাহী অধিকর্তা জাগি মারওয়া বলেন, " সত্যি বলতে গেলে এই রকম পরিস্থিতির উন্নতি হচ্ছেনা মোটেই। মানুষের অর্থনৈতিক সমস্যার সাথে সাথেই বেকারত্ব সমস্যা বৃদ্ধি পাওয়ায় এই ধরণের অচলাবস্থা তৈরি হয়েছে। যদিও ছাত্র আবাসন এবং ভাড়ার বিনিময়ে ঘর নেওয়ার পরিমাণ বাড়ছে।"
এই বিষয়ে শোভা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জে সি শর্মা বলেন,"আমরা পরবর্তী প্রজেক্টে ছাত্র আবাসন এবং ঘর ভাড়ার দিকে বেশি করে জোর দেবো।" যদিও ৪০ শতাংশ অবিক্রীত ফ্ল্যাটের যে পরিসংখ্যানটা দেখা যাচ্ছে তার মধ্যে অনেক ফ্ল্যাট এখনো সম্পূর্ণ ভাবে তৈরি হয়নি বলে মনে করছেন ভারতের রিয়েল এস্টেট ডেভলপার অ্যাসোসিয়েশনের সদস্য শঙ্কর শাস্ত্রী।












Click it and Unblock the Notifications