গত ১০ বছরে মাওবাদী হামলায় বলি প্রায় ৩৭০০ জন, প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের চাঞ্চল্যকর তথ্য

গত ১০ বছরে মাওবাদী হামলায় বলি প্রায় ৩৭০০, প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের চাঞ্চল্যকর তথ্য

দেশ জুড়ে বেড়ে চলা মাওবাদী হামলার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০১৮-১৯ এর বার্ষিক রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্ট অনুযায়ী, মাওবাদী হামলার জেরে দেশের ১০ টি রাজ্যে গত নয় বছরে প্রায় ৩৭০০ জন মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র ছত্তিসগড়েই মাওবাদী হামলার বলি হয়েছেন সর্বাধিক। পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে।

মাওবাদের বাড়বাড়ন্ত

মাওবাদের বাড়বাড়ন্ত

স্বরাষ্ট্রমন্ত্রকের ওই তথ্যে বলা হয়েছে, দেশের সমস্ত বাম-চরমপন্থী সংগঠন গুলির মধ্যে মাওবাদে বিশ্বাসী সংগঠন গুলিই সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠছে। যার মধ্যে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মাওবাদী) অন্যতম। একইসাথে দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠনের শাখা বিস্তার করে দেশ জুড়ে হিংসাত্মক ঘটনা বাড়িয়েই চলেছে মাওবাদীরা।

মাও হীনবল হয়েছে

মাও হীনবল হয়েছে

দেশ জুড়ে ঘটে বেড়ে চলা হিংসাত্মক ও হত্যার ঘটনার প্রায় ৮৮ শতাংশ ক্ষেত্রে মাওবাদীরা দায়ী বলে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিশেষ প্রতিবেদনে। যদিও এই তথ্যে এও বলা হয়েছে, "মাওবাদীরা রাজ্যের সীমান্তবর্তী এলাকা গুলোতে নিজেদের সংগঠন বিস্তার করার পাশাপাশি নিজেদেরকে আরও শক্তিশালী করার চেষ্টা করলেও সাফল্য অর্জন করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।"

মাও হামলায় নিহত অনেকে

মাও হামলায় নিহত অনেকে

ওই প্রতিবেদনের সূত্র অনুযায়ী, ২০১০ সাল থেকে দেশের দশটি রাজ্যে ঘটে চলা ১০,৬৬০টি হিংসাত্মক ঘটনায় মোট ৩,৭৪৯ জন প্রাণ হারিয়েছেন। মাওবাদী অধ্যুষিত প্রধান ১০টি রাজ্য হলো ছত্তিসগড়, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। যার মধ্যে সর্বাধিক মৃতের সংখ্যা ছত্তিসগড়ে।

 নানা রাজ্যে বাড়বাড়ন্ত

নানা রাজ্যে বাড়বাড়ন্ত

২০১০-১৮ সালের মধ্যে ছত্রিশগড়ে মাওবাদী হামলায় মৃতের সংখ্যা প্রায় ১৩৭০ জন।

অন্যদিকে গত সোমবার কেরালাতে মাওবাদী সন্দেহে পুলিশের হাতে মৃত্যু হল তিনজনের। কেরলের প্ল্যাকার্ড জেলার আতাপাদী এলাকায় পুলিশের সাথে গুলির লড়াইয়ে মোট তিনজন সন্দেহভাজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে এক কেরালা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মাওবাদী দমনে নিযুক্ত পুলিশের থান্ডারবোল্ড স্কোয়াডের টহলদারি ভ্যান পালাক্কাদের গভীর জঙ্গলে নজরদারি চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি গুলি চালায় পুলিশও। পাশাপাশি পুলিশ-মাওবাদী এই খণ্ডযুদ্ধের জেরে এক মহিলা সহ মোট ৩জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+