দেশজুড়ে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হতে পারেন প্রায় ১৩ লক্ষ ভারতীয়

আপনি যদি অনলাইন শপিং বা অন্য কোনও ডিজিটাল পেমেন্ট মোডে আসক্ত হন তবে ব্যাঙ্ক জালিয়াতির হাত থেকে বাঁচতে এখনই সতর্ক হয়ে যান। একটি বেসরকারি সংবাদ সংস্থার প্রকাশিত সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ১৩ লক্ষ এটিএম কার্ডের গ্রাহকেরা ডার্ক ওয়েবের মাধ্যমে বর্তমানে অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির শিকার হতে পারেন।

‘ডার্ক ওয়েবে’ নিলামে প্রায় প্রায় ১৩ লক্ষ এটিএম কার্ডের তথ্য

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ গ্রাহকের ব্যাঙ্কের যাবতীয় তথ্য সম্বলিত দুটি ফাইল বর্তমানে ইন্টারনেটের 'ডার্ক ওয়েবে’ ঘোরাফেরা করছে। ইন্টারনেটে কালোবাজারের দুনিয়ায় প্রতিটি কার্ডের তথ্য পাওয়ার জন্য নূন্যতম ৭০০০টাকা দরও হাঁকা হয়েছে জালিয়াতদের তরফে। ইতিমধ্যে 'জোকার স্ট্যাশ’ নামে একদল হ্যাকারের দল গত ২৮ শে অক্টোবর থেকে অনলাইনে ওই কার্ড গুলির তথ্য বিক্রি শুরু করেছে বলেও জানা যাচ্ছে। আর এর জেরেই প্রমাদ গুনছেন দেশের দেশের ব্যাংকিং সুরক্ষা ব্যবস্থার যুক্ত কর্মকর্তারা।

অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি তথ্যে দেখা যাচ্ছে গত তিন বছরে এটিএম জালিয়াতির জেরে ভারতীয় ব্যাঙ্ক গুলিকে প্রায় ১৬৮.৭৪ কোটি টাকা ক্ষতির মোকাবিলা করতে হয়েছে। চলতি অর্থ বছরের এপ্রিল-জনু ত্রৈমাসিকেই দেশ জুড়ে প্রায় ২৬১টি এটিএম জালিয়াতির খবর সামনে আসে। যারে জেরে ক্ষতি হয় প্রায় ১৮.৮৫ কোটি টাকা।

অন্যদিকে ২০১৮ অর্থ বছরে শুধুমাত্র বিহারেই এটিএম জালিয়াতদের ব্যাপক রমরমা লক্ষ্য করা যায়। রাজ্য জুড়ে প্রায় ১৪৭টি জালিয়াতির ঘটনা সানে আসে। ক্ষতি হয় প্রায় ৩.৩৫ কোটি টাকা। ওই বছরেই দিল্লিতে ৫৩টি এটিএম জালিয়াতির ঘটনায় ক্ষতি হয় ২.২৫ কোটি টাকা। পড়শি রাজ্য হরিয়ানাতে ৪৯টি এটিএম জালিয়াতির জেরে গ্রাহকদের প্রায় ৩.৩৪ কোটি টাকা খোয়া যায়।

অন্যদিকে বিশ্বজুড়ে বেড়ে চলা এটিএম জালিয়াতির ঘটনার মধ্যে ভারতীয়রাই এর সবথেকে বেশি শিকার বলে আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংস্থা এফআইএসের ২০১৮ সালের একটি সমীক্ষায় উল্লেখ করা হয়। ওই সমীক্ষায় বলা হয়েছে ১৮ শতাংশ ভারতীয়ই কোনও না কোনও ভাবে অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির শিকার হয়েছেন। অন্যদিকে বিজেপি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান ২০১৭ সালেই অনলাইন জালিয়াতির ক্ষেত্রে প্রায় ২৫,৮০০-র বেশি মামলা দায়ের করা হয়েছে সারা দেশ জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+