আরোগ্য সেতু অ্যাপে ৯ কোটি ভারতীয়ের তথ্য ফাঁসের আশঙ্কা, কী বলছে মোদী সরকার

আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের দাবি নস্যাৎ করল মোদী সরকার। বলা হচ্ছিল আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁস হচ্ছে।

আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের দাবি নস্যাৎ করল মোদী সরকার। বলা হচ্ছিল আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁস হচ্ছে। হ্যাকাররা অনায়ায়ে তথ্য চুরি করতে সক্ষম এই অ্যাপ থেেক। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এরকম কোনও সম্ভাবনাই নেই। সম্পূর্ণ নিরাপদ আরোগ্য সেতু অ্যাপ।

 আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের আশঙ্কা

আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের আশঙ্কা

এক ফরাসী হ্যাকার হোয়াইট হ্যাট দাবি করেছে আরোগ্য সেতু অ্যাপে ৯ কোটি ভারতীয় তথ্য বিপন্ন। যেকোনও মুহুর্তে তাঁদের তথ্য ফাঁস হতে পারে। হ্যাকাররা অনায়াসেই তাঁদের তথ্য হ্যাক করতে পারবে এই আরোগ্য সেতু অ্যাপ থেকে। এলিয়ট অ্যান্টারসন নামে ওই হ্যাকার এর আগে আধারের তথ্য ফাঁসের কথা প্রকাশ করেছিলেন। মঙ্গলবার একাধিক টুইটে এই দাবি করেছে অ্যান্ডারসন। রাহুল গান্ধীর আশঙ্কা যে সত্যি সেটা টুইটে লিখেছিলেন তিনি। এবং সরকারকে সরাসরি এই নিয়ে যোগাযোগ করার কথাও বলেছিলেন তিনি।

নিরাপদ আরোগ্য সেতু অ্যাপ

নিরাপদ আরোগ্য সেতু অ্যাপ

অ্যান্ডারসনের এই দাবির পরেই কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে জানানো হয় একেবারেই মিথ্যে বলছেন তিনি। সম্পূর্ণ নিরাপদ আরোগ্য সেতু অ্যাপ। কোনও তথ্য ফাঁসের আশঙ্কা নেই এই অ্যাপে। কাজেই যাঁরা অ্যাপ ডাউনলোড করেছেন তাঁরা নিশ্চিন্তে থাকতে পাকেন। প্রসঙ্গত উল্লেখ্য দেশের সব রেড জোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকী সরকারি কর্মীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।

রাহুলের অভিযোগ

রাহুলের অভিযোগ

কাছাকাছি কেউ করোনা আক্রান্ত রয়েছেন কিনা তার তথ্য দেয় এই আরোগ্য সেতু অ্যাপ। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন এই অ্যাপের মাধ্যমে দেশের নাগরিকদের গতিবিধি নজরে রাখছে সরকার। এতে তাঁদের ব্যক্তিস্বাধীনতা বিপন্ন হচ্ছে। কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাহুলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন। তিনি দাবি করেছেন কেবল মানুষকে সুরক্ষিত রাখতেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+