নতুন ফিচার নিয়ে হাজির আরোগ্য সেতু অ্যাপ, কতটা সুবিধা পাবেন জেনে নিন
নতুন ফিচার নিয়ে হাজির আরোগ্য সেতু অ্যাপ, কতটা সুবিধা পাবেন জেনে নিন
করোনার সেকেন্ড ধাক্কায় বদলে গিয়েছে দেশের পরিস্থিতি। পুরো অ্যাপে আর কাজ হবে না। এবার একেবারে নতুন অ্যাপ নিয়ে হাজির হল আরোগ্য সেতু অ্যাপ। এবার আর করোনা সংক্রমিতের তথ্য নয় ভ্যাকসিনের তথ্যও মিলমেএই অ্যাপে। ভ্যাকসিন স্টেটাস দেখাবে অ্যাপ।

মূলত করোনা আক্রন্তদের সন্ধান দিতেই এই অ্যাপ চালু করেছিল কেন্দ্র। প্রথম ধাক্কায় আরোগ্য সেতু অ্যাপ একাধিক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছিল। এই অ্যাপ নিজের মোবাইসলে ডাউনলোড করার পর সেই ব্যক্তি জানতে পারতেন তাঁর আশপাশে করোনা পরিস্থিতি কেমন। কেউ তাঁর আশপাশে করোনা সংক্রমিত রয়েছেন কিনা। করোনার সেকেন্ড ওয়েভে দেশের পরিস্থিতি অনেকটাই বদলেছে। এখন আর শুধু করোনা সংক্রমিত ব্যক্তি ট্রেস করলেই হবে না। ভ্যাকসিন নিয়ে তথ্যও দিতে হবে। তাই নতুন ফিচার যোগ করা হয়েছে এই অ্যাপে।
কার ভ্যাকসিন স্টেটাস কেমন সেটাও আরোগ্য সেতু অ্যাপ বলে দেবে। করোনা ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া হলে অন্য রং দেখাবে। আর করোনা ভ্যাকসিনের দুটি ডোজ যদি কোনও ব্যক্তি নিয়েথাকেন তাহলে ব্লু টিক দেখাবে। ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়ার ১৪ দিন পরে ব্লু টিক দেখাবে কো উইন অ্যাপের সাহায্যে ভেরিফিকেশন হয়ে যাবে ভ্যাকসিন স্টেটাসের। অ্যাপে আপডেট এবং ভ্যাকসিনেশন স্টেটাসও রয়েছে। কোইউন অ্যাপের রেজিস্টেশন নম্বর বা মোবাইন নম্বর দিলেই ভ্যাকসিনেশন স্টেটাস আপডেট হয়ে যাবে।












Click it and Unblock the Notifications