নিজের চ্যানেলের নাম পাল্টে দিলেন অর্ণব গোস্বামী

ভারতের টেলিভিশন সংবাদমাধ্যমের জগতের পরিচিত নাম অর্ণব গোস্বামী নিজের চ্যানেলের নাম পাল্টে রাখলেন 'রিপাবলিক টিভি'। আগে নাম রাখা ছিল শুধু 'রিপাবলিক'।

নয়াদিল্লি, ২ ফেব্রুারি : ভারতের টেলিভিশন সংবাদমাধ্যমের জগতের পরিচিত নাম অর্ণব গোস্বামী নিজের চ্যানেলের নাম পাল্টে রাখলেন 'রিপাবলিক টিভি'। আগে নাম রাখা ছিল শুধু 'রিপাবলিক'।[সম্প্রচারের আগের দিনই বিতর্কে অর্ণবের 'রিপাবলিক']

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে চিঠি পাঠিয়ে গত ২৮ ফেব্রুয়ারি অর্ণব গোস্বামী জানিয়েছেন, তাঁর চ্যানেলের নাম বদলে গিয়েছে। রিপাবলিক এর বদলে রিপাবলিক টিভি হয়েছে। টিভির লোগো ও ট্রেড মার্ক কেমন হবে তাও ছবি সহ পাঠানো হয়েছে।[নতুন মিডিয়া নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন অর্ণব গোস্বামী]

নিজের চ্যানেলের নাম পাল্টে দিলেন অর্ণব গোস্বামী

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে অধীনেই স্যাটেলাইট চ্যানেলের সিগন্যাল আপলিঙ্ক ও ডাউনলিঙ্কের ব্যবস্থা থাকে। তার জন্য আগাম অনুমতি নিতে হয়। তার জন্য ফর্ম ১এ ও ১বি ফিল আপ করতে হয়। সেখানেই তিনি জানিয়েছেন, রিপাবলিক ও রিপাবলিক টিভি দুটিই একই উৎস থেকে উদ্ভূত।[(ভিডিও) টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সঞ্চালককে মধ্যমা প্রদর্শন তৃণমূল মুখপাত্রের]

এর আগে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে চিঠি লিখে অর্ণবের চ্যানেলের নাম নিয়ে অভিযোগ জানান। এই নাম সরাসরি আইনবিরুদ্ধ বলে অভিযোগ করেন তিনি। এরপরই নাম পাল্টাতে বাধ্য হন অর্ণব।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ পদ থেকে ইস্তফা দেন অর্ণব গোস্বামী। সেইসময়ই জানিয়েছিলেন, নিজস্ব ব্র্যান্ড নিয়ে তিনি হাজির হবেন। তিনি ইস্তফা দেওয়ার পরই টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ পদে আসেন রাহুল রবিশঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+