হরিয়ানার বাসে শ্লীলতাহানিতে অভিযুক্তদের চাকরি দেবে না সেনা

গত ২৪ নভেম্বর বাসে রোহতক থেকে সোনেপত যাচ্ছিল দুই বোন, আরতি ও পূজা। বাসে তাদের শ্লীলতাহানি করে তিন যুবক। এরা হল মোহিত, কুলদীপ ও দীপক। ঘটনার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়ায় হইচই শুরু হয়ে যায়।
আরও পড়ুন: শ্লীলতাহানি, চলন্ত বাসে ইভটিজারদের পেটাল দুই বোন
এদিকে, কুলদীপ ও দীপক সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিল। পরীক্ষায় পাশ করে। কিন্তু সেনা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এমন কলঙ্কিতদের তারা নিয়ে নিজেদের সম্মান খারাপ করবে না। যৌন অপরাধের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী কোনও নরম মনোভাব দেখাতে রাজি নয়। ভবিষ্যতে যাতে এই দু'জন সেনাবাহিনীর কোনও পরীক্ষাতে বসতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সেনাকর্তারা।












Click it and Unblock the Notifications