পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের সম্পূর্ণ নিধনের জন্য ৬ মাস সময় চাইল সেনাবাহিনী

নয়াদিল্লি, ৪ অক্টোবর : পাক অধিকৃত কাশ্মীরে যে সব জঙ্গি ঘাঁটি রয়েছে তা সম্পূর্ণ ধ্বংস করতে মাত্র ৬ মাস সময় লাগবে, এমটাই জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনীর শীর্ষকর্তার মনে করছেন একটা সার্জিক্যাল অ্যাটাকের মধ্য দিয়ে সব জঙ্গি ঘাঁটি বা জঙ্গিদের ধ্বংস করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার। [সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভারতীয় সেনার সফল সার্জিক্যাল অ্যাটাকের পরে বারামুলা বা অখনুর সীমান্তে যে ধরনের হামলার ঘটনা ঘটেছে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ধরনের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছেল সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের সম্পূর্ণ নিধনের জন্য ৬ মাস সময় চাইল সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞদের মতে, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সৈন্যরা যে সফল সার্জিক্যাল অ্যাটাক চালায় তাতে জঙ্গিদের নিধন করার ভাল সুযোগ তৈরি হয়েছে। জঙ্গিরা পাল্টা হামলার পরিকল্পনা নিয়ে একত্রিত হলে তাদের খতম করার কাজটা আরও সহজ হবে বলে মনে করছেন সেনাবহিনীর কর্তারা। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

সেনাবাহিনী সূত্রের খবর পাক অধিকৃত কাশ্মীরে ৫০টির কাছাকাছি লঞ্চ প্যাড রয়েছে এবং ২০০ জনের বেশি জঙ্গি এইসব এলাকাতেই আস্তানা তৈরি করে রয়েছে। এদের সুরক্ষা দিচ্ছে পাকিস্তানি সেনারা। এই জঙ্গিরা যে কোন সময়ে সীমান্ত পার করে হামলা করার চেষ্টা চালাতে পারে। তাই জঙ্গি প্রশিক্ষন শিবিড় এবং জঙ্গিদের খতম করেতে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই ভারতীয় সেনদের পদক্ষেপ নেওয়া উচিৎ। [সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা !]

সেনাবাহিনী আরও জানতে পেরেছে পাক অধিকৃত কাশ্মীরে ৪০টির কাছাকাছি জঙ্গি ঘাঁটি এখনও রয়েছে। যা সম্পূর্ণ ধ্বংস করতে ৬ মাস সময় লাগবে ভারতীয় সেনার। বিচ্ছিন্ন হামলা করে জঙ্গিদের সমূলে নিধন করা যাবে না তাই সঠিক পরিকল্পনার সঙ্গে পদক্ষেপ নিতে চাইছে ভারতীয় সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+