সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে হানা! বড় ক্ষতি পাক-অধিকৃত কাশ্মীরের সেনা দফতরের, দেখুন ভিডিও

পাক অধিকৃত কাশ্মীরের হাজিরার পাকিস্তান সেনার প্রশাসনিক দফতরে হামলা চালানো হয়েছে। এমনটাই দাবি ভারতীয় সেনার। পাকিস্তানের সেনা দফতরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরের হাজিরার পাকিস্তান সেনার প্রশাসনিক দফতরে হামলা চালানো হয়েছে। এমনটাই দাবি ভারতীয় সেনার। পাকিস্তানের সেনা দফতরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। ২৩ অক্টোবর পাকিস্তানের সেনা পুঞ্চ এবং ঝাল্লাসে মর্টার হামলা চালায়। সোমবারের অভিযান তারই বদলা বলে জানানো হয়েছে।

সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে হানা! বড় ক্ষতি পাক-অধিকৃত কাশ্মীরের সেনা দফতরের

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার হামলায় কেউ আহত হয়নি। নিয়ন্ত্রণ রেখার কাছে থাকা বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছেতবে সংবাদ মাধ্যম। তবে পাকিস্তান সেনার প্রশাসনিক দফতর থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।

ভারতের তরফে অভিযোগ, সীমান্তে বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে, যুদ্ধ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও, সংযম দেখিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে আরও দাবি, পাল্টা হামলার ঘটনা ঘটলেও, নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা হাজিরা, বাদি গোপালপুর, নিকিয়াল, সামানি এবং খুইরাট্টার বাসিন্দাদের ওপর কোনও প্রভাব পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+