ফের কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য সেনার, এনকাউন্টারে খতম জইশ কম্যান্ডার
ফের কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য সেনার, এনকাউন্টারে খতম জইশ কম্যান্ডার
টানা দু-দিন ধরেই চলছিল গুলির লড়াই। অবশেষে সোমবার সকাল থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। এদিকে ১৩ই মার্চ প্রথম সোপিয়ানের জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। তারপরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। অবশেষে এল বড়সড় সাফল্য। এনকাউন্টারে খতম শীর্ষ জৈশ-এ-মহম্মদ কমান্ডার বিলায়েত হোসেন লোন। সোমবার জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে বিলায়েত-সহ দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে জঙ্গি নাশকতার আগাম খবর মেলা মাত্র শনিবার রাতে সোপিয়ান পুলিশ, ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৪ নম্বর ব্যাটালিয়ানের যৌথ টিম গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। রাওয়ালপোরায় গুলির লড়াইয়েই নিকেশ হয় সাজ্জাদ। রবিবার জাহাঙ্গির আহমেদ ওয়ানি নামে আরেক জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় বলে খবর। এদিকে এক বিবৃতি প্রকাশ করে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, জাহাঙ্গির জঙ্গি সংগঠন লস্কর এ তৈবার সদস্য।
এদিকে যে এলাকায় ওই জঙ্গি লুকিয়ে ছিল, সেখান থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, আমেরিকায় তৈরি এম-৪ কার্বাইন রাইফেল উদ্ধার হয়েছে। এদিকে, রবিবার জানা যায়, জম্মু ও কাশ্মীর পুলিশ মোস্ট ওয়ান্টেড দশ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে। এই ১০ জনের তালিকায় রয়েছে শান খুরশিদ, ইরফান আহমেদ, বিলাল আহমেদ প্রমুখ। পাশাপাশি জঙ্গিদের খোঁজে সোপিয়ান, বুধগামের মতো জঙ্গি উপদ্রুত এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি।












Click it and Unblock the Notifications