হিমাচলে ১৫ হাজার ফুট উচ্চতায় আটক মার্কিন পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার
ভারতে আসা এক মার্কিন পর্যটককে আহত অবস্থায় উদ্ধার করল ভারতীয় সেনা।
ভারতে আসা এক মার্কিন পর্যটককে আহত অবস্থায় উদ্ধার করল ভারতীয় সেনা। হিমাচলপ্রদেশে গিয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে তিনি ১৫ হাজার ফুট উঁচুতে আটকে যান। গুরুতর আহতও হন। তাঁকেই উদ্ধার করেছে ভারতীয় সেনা।

জানা গিয়েছে, আহত পর্যটকের নাম ব্যারি রবার্টস। প্যারাগ্লাইডিংয়ের সময় কাংরা জেলার বৈজনাথ এলাকায় মাটি থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় তিনি পাথরে আটকে যান।
যেহেতু তিনি গুরুতর আহত ছিলেন এবং হেঁটে নামতে পারার মতো অবস্থায় ছিলেন না, তাই ভারতীয় সেনার হেলিকপ্টার গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে।
ইন্টারন্যাশনাল এমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের তরফে এই ঘটনা জানতে পেরেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে খবর যায়। উদ্ধারের আবেদন জানানো হয়। তারপর ভারতীয় সেনা হেলিকপ্টার উড়িয়ে আহত মার্কিন পর্যটককে মাটিতে নামিয়ে আনে। তাঁকে দিল্লিতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications