লাদাখ সীমান্তে চিনের ওপর নজরদারিতে এই পশুকে কাজে লাগাবে ভারত
সিকিম ,তিব্বত , ভুটান সীমান্তে চিনের দাপট সম্পর্কে বেশ সতর্ক ভারত। ডোকলাম নিয়েও চিন-ভারত উত্তেজনা কিছু কম হয়নি।
সিকিম ,তিব্বত , ভুটান সীমান্তে চিনের দাপট সম্পর্কে বেশ সতর্ক ভারত। ডোকলাম নিয়েও চিন ও ভারতের মধ্যে উত্তেজনা কিছু কম হয়নি। এরই মধ্যে লাদাখে চিনা সীমান্তেও চিনা সেনার আস্ফালন তোখে পড়ার মতো ছিল। এবার চিনের সেই গা জোয়ারিকে ঠাণ্ডা করতে , লাদাখে এবার নতুন ধরনের নজর দারি শুরু করল ভারত। সেখানে নামানো হতে চলেছে উট।

এখানে উটদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে অস্ত্র বহন ও নজরদারির জন্য তৈরি করা হবে। উটদের মাধ্যমেই লাদাখ সীমান্তে অস্ত্রবহনের কাজ করার কথা ভাবছে ভারতীয় সেনা। লাদাখের এই জোড়া কুঁজ বিশিষ্ট উটদের ১৮০ থেকে ২২০ কেজি ভারী ওজনে বহনের ক্ষমতা রয়েছে। পাশাপাশি খ্চচর বা গাধার থেকে বেশি দ্রুত গতিতে উট চলতে পারে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক, এই কাজে উট ব্যবহার করার ক্ষেত্রে।
উল্লেখ্য, ভারতের লাদাখের নুব্রা উপত্যকায় এই বিশেষ জোড়া কুঁজের উট পাওয়া যায়। আর সেই উটকেই কাজে লাগাতে চলেছে ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, এই পাইলট প্রজেক্ট সফল হলে সামনের দিকে তাকানো হবে। সীমান্তে যে সব এলাকার উচ্চতা ১২ হাজার থেকে ১৫ হাজার ফুট, সেখানেও উটকে ব্যবহার হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের গবেষণা সংস্থা ডিআরডিও এই বিষয়ে ইতিমধ্যে এমন সিদ্ধান্তের কথা সেনাকে জানিয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications