কাশ্মীরে পাথর ছোঁড়া প্রতিবাদী থেকে সাইবার অপরাধ রুখতে ভারতীয় সেনার নয়া অস্ত্র
এবার সাইবার যুদ্ধে শত্রু মোকাবিলায় মহিলা অফিসারদের নিয়োগ করতে চায় ভারতীয় সেনা।
এবার সাইবার যুদ্ধে শত্রু মোকাবিলায় মহিলা অফিসারদের নিয়োগ করতে চায় ভারতীয় সেনা। সেনা প্রধান বিপিন রাওয়াত এই বিষয়টি নিয়ে এক আলোচনাতে এই প্রস্তাবের কথা তুলেছেন। সেনা চাইছে ভবিষ্যতে বেশ কিছু ক্ষেত্রে তাদের মহিলা আফিসারদের আরও সক্রিয়ভাবে কাজে লাগাতে।

দেশের ভিতর ও দেশের বাইরে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে প্রতিনিয়ত পড়ছে ভারত। সেই জায়গায় দাঁড়িয়ে সেনার মহিলা অফিসারদের বিভিন্নভাবে কাজে লাগানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও সেনায় ভাষা ট্রেনিং এর ক্ষেত্রেও মহিলা সেনা অফিসারদের কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।
এছাড়াও ভারতীয় সেনাকে শক্তিশালী করতে আরও ৮৫০ জন মহিলা সেনা জওয়ানকে ভারতীয় সেনা-পুলিশে
নিয়োগ করা হবে বলেও সেনা সূত্রের খবর। সেনা-পুলিশের তরফে এই মহিলা জওয়ানরা কাশ্মীরে পাথর ছোঁড়া প্রতিবাদীদের কড়াহাতে দমন করবে, এমনই ভাবনা চিন্তা নিয়ে ,তাঁদের নিয়োগ করতে চলেছে সেনা।












Click it and Unblock the Notifications