নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলা, রাজৌরিতে ১ ক্যাপ্টেন-সহ নিহত ৪ জওয়ান

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলিতে নিহত এক সেনা অফিসার-সহ চার জওয়ান। আহত হয়েছেন বিএসএফ-এর সাব-ইনস্পেক্টর। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির তারকুন্ডি এবং সুন্দরবানি এলাকায়।

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলিতে নিহত এক সেনা অফিসার-সহ চার জওয়ান। আহত হয়েছেন বিএসএফ-এর সাব-ইনস্পেক্টর। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির তারকুন্ডি এবং সুন্দরবানি এলাকায়।

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলা, ১ ক্যাপ্টেন-সহ নিহত ৪ জওয়ান

ভারতীয় সেনা অভিযোগ রবিবার বিকেল নাগাদ বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনা। আচমকা গুলিতে মারা যান ক্যাপ্টেন পদ মর্যাদার এক অফিসার।

সঙ্গে সঙ্গে জবাব দেয় ভারতীয় বাহিনীও। ভারতের দেওয়া জবাবে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেনা ক্যাপ্টেন-সহ চার সেনা জওয়ানের হঠাৎ মৃত্যু ব্যর্থ হবে না। জানানো হয়েছে সেনার তরফে। ভবিষ্যতেও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে সেনার জারি করা বিবৃতিতে।

সিনিয়র আর্মি অফিসার জানিয়েছেন, মাত্র ছদিন পরেই ছিল মৃত ক্যাপ্টেন কপিল কুণ্ডুর ২৩ তম জন্মদিন। গুরগাঁওয়ের রানসিকা গ্রামের বাসিন্দা ছিলেন ওই ক্যাপ্টেন। বাকি জওয়ানরা হলেন, রাইফেল ম্যান অভতার, সুভম সিং, হাবিলদার রোশন লাল। বিএসএফ-এর ল্যান্সনায়েক ইকবাল আহমেদ এই হামলায় আহত হয়েছেন।

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলা, ১ ক্যাপ্টেন-সহ নিহত ৪ জওয়ান

জানা গিয়েছে পাকিস্তানের তরফে বর্ডার অ্যাকশন টিম এই হামলার নেতৃত্ব দেয়। পাকিস্তানি সেনা এবং লস্কর-ই-তৈবার সঙ্গে সংযোগ রক্ষা করে চলে এই ব্যাট।

রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী টুইটারে জানিয়েছেন, সীমান্তে সংগর্ষ বিরতি লঙ্ঘনের ফলেই এই ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, সীমান্ত থেকে ৫ কিমির মধ্যে সুন্দরবেনি থেকে মাঞ্জাকোটের মধ্যে থাকা ৮৪ টি স্কুলকে আগামী ৩ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+