Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোবাইলে ব্যবহারে আপত্তি করায় সেনা অফিসারকে গুলি করে হত্যা জওয়ানের

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে এবার আর জঙ্গিদের গুলিতে নয়, নিজের অধঃস্তন কর্মচারীর গুলিতে মৃত্যু হল এক সেনা মেজরের।

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে এবার আর জঙ্গিদের গুলিতে নয়, নিজের অধঃস্তন কর্মচারীর গুলিতে মৃত্যু হল এক সেনা মেজরের। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে।[আরও পড়ুন:বন্যায় ভাসল এলাকা, তারই মাঝে কর্তব্যে অনড় জওয়ান, ইন্টারনেটে ভাইরাল ছবি]

যে অফিসার মারা গিয়েছেন তিনি ও গুলি চালানো অভিযুক্ত জওয়ান রাষ্ট্রীয় রাইফেলস আর্মারড গোষ্ঠীর সদস্য। গোটা ঘটনাতেই সেনার পরিভাষায় 'ফ্র্যাট্রিসাইড' বলা হয়। অর্থাৎ নিজের সহকর্মী কোনও সেনা বা ঊর্ধ্বতন কাউকে হত্যা করা।[আরও পড়ুন:কাশ্মীরে এবছর কত জঙ্গি নিধন করেছে সেনাবাহিনী জানেন কি]

মোবাইলে ব্যবহারে আপত্তি করায় সেনা অফিসারকে গুলি করে হত্যা জওয়ানের

ঘটনা হল, উত্তেজনাপ্রবণ এলাকায় কর্মরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে বা কথা বলতে নিষেধ করেছিলেন নিহত মেজর শিখর থাপা। তাতেই ক্ষিপ্ত হয়ে মেজর থাপাকে পরপর পাঁচটি গুলি চালিয়ে মেরে ফেলেছে সেই জওয়ান। যদিও সেনার তরফে জওয়ানের পরিচয় প্রকাশ করা হয়নি।

জওয়ানকে বারণ করার সঙ্গে সঙ্গে তাঁর নামে রিপোর্ট করেন মেজর থাপা। এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার সময়ে তা ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনায় রাত ১২টা ১৫ মিনিট নাগাদ মেজরকে গুলি করে মারে ওই জওয়ান। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ ও সেনা। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+