সোপিয়ানে নিরাপত্তাবাহিনী-জঙ্গি সংঘর্ষ! আহত এক সেনা অফিসার

রবিবার ভোরে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের জিনাপোরার বাদিগাঁও ইমামা সাহিবে এই অভিযান চলে।

শ্রীনগরের চত্তবালে গুলিযুদ্ধে লস্কর কমান্ডার সওকত আহমেদ তক-এর মৃত্যুর পরের দিনই ফের গুলি যুদ্ধ সোপিয়ানে। রবিবার ভোরে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের জিনাপোরার বাদিগাঁও ইমামা সাহিবে এই অভিযান চলে। এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান নজরে আসতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

সোপিয়ানে নিরাপত্তাবাহিনী-জঙ্গি সংঘর্ষ! আহত এক সেনা অফিসার

এলাকায় দু-থেকে তিনজন জঙ্গি আটকে পড়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক পুলিশকর্মী এবং এক সেনা অফিসার এখনও পর্যন্ত জখম হয়েছেন।

শনিবার ছত্তবালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি মারা পড়ে এবং তিন সিআরপিএফ জওয়ান আহত হন। প্রায় আটঘণ্টা ব্যাপী গুলিযুদ্ধ শেষ হয় বিকেলে। এই যুদ্ধেই মারা পড়ে অন্যতম খতড়নক জঙ্গি সওকত আহমেদ তক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+